ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা, ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: আসনে উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

বৈধ ঘোষিত ছয় প্রার্থী হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ্‌ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, পাঁচটি রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং সবাই তা জমা দিয়েছেন। তফশিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, রাজনৈতিক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে।নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনকে পরাজিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতেই আসনটিতে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

১

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা

২

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন

৩

গুজব নয়, যাচাই করা তথ্য ছড়ানোর আহ্বান টেকনাফে

৪

১২৩ বছরের আব্বাস প্রামাণিক: ইতিহাসের বহু বাঁকের জীবন্ত সাক্ষী

৫

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি জানাল বিসিবি

৬

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

৭

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৮

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে মাদকদ্রব্যসহ যাত্রী গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা, ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ

১০

টেকনাফে তরুণদের ইশতেহার বাস্তবায়নে ফলোআপ কর্মসূচি

১১

মিরপুর-১০ হোপ মার্কেটে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর, গাড়িতে আগুন

১২

উখিয়ায় এসআরবি-১৫-এর অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

১৩

বাসের ট্রলি ব্যাগের গোপন চেম্বার থেকে ৪,৯৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৪

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

১৫

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা;

১৬

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

১৭

বাগেরহাটের রামপালে বাংলা কিউআর কেডে ক্যাসলেস লেনদেন ক্যাম্পেইন

১৮

বাগেরহাটের রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

১৯

মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সহ আটক ২ টলি গাড়ি জব্দ, ডিলারসহ আসামি ৪

২০