সাদ্দাম হোসেন সাজ্জাদ :
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

গুজব নয়, যাচাই করা তথ্য ছড়ানোর আহ্বান টেকনাফে

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে গুজব প্রতিরোধ, তথ্য যাচাই এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘Youth-Led Initiative to Check Facts, Stop Rumors, and Live Together in Peace’ শীর্ষক উদ্যোগটি ‘Youth-Led Peacebuilding and Social Cohesion Initiatives in Bangladesh & Myanmar’ কর্মসূচির আওতায় আয়োজন করা হয়। এতে সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি ওয়ার্কিং গ্রুপের (CWG) সদস্য কেংউমং, রাখাইন সম্প্রদায়ের সভাপতি মংটিঅং, হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন, পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান ও পিস বিল্ডার কাঁকন দাশ।

অনুষ্ঠান পরিচালনা করেন পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ সোহেল ও পিস বিল্ডার কাঁকন দাশ।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে প্রচার করলে বিভ্রান্তি ও সামাজিক উত্তেজনা তৈরি হতে পারে। তাই কোনো তথ্য শেয়ার বা প্রচারের আগে এর সত্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচিতে প্রায় দুই শতাধিক ইয়ুথ পিস বিল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের জন্য নাশতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মোস্তাফিজ ও মোহাম্মদ রফিক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

১

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা

২

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন

৩

গুজব নয়, যাচাই করা তথ্য ছড়ানোর আহ্বান টেকনাফে

৪

১২৩ বছরের আব্বাস প্রামাণিক: ইতিহাসের বহু বাঁকের জীবন্ত সাক্ষী

৫

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি জানাল বিসিবি

৬

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

৭

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৮

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে মাদকদ্রব্যসহ যাত্রী গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা, ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ

১০

টেকনাফে তরুণদের ইশতেহার বাস্তবায়নে ফলোআপ কর্মসূচি

১১

মিরপুর-১০ হোপ মার্কেটে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর, গাড়িতে আগুন

১২

উখিয়ায় এসআরবি-১৫-এর অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

১৩

বাসের ট্রলি ব্যাগের গোপন চেম্বার থেকে ৪,৯৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৪

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

১৫

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা;

১৬

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

১৭

বাগেরহাটের রামপালে বাংলা কিউআর কেডে ক্যাসলেস লেনদেন ক্যাম্পেইন

১৮

বাগেরহাটের রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

১৯

মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সহ আটক ২ টলি গাড়ি জব্দ, ডিলারসহ আসামি ৪

২০