মো,আমিনুল ইসলাম ,চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

 চুয়াডাঙ্গার দামুড়হুদায়সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা -দর্শনা মহাসড়কের উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূর থেকে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অবস্থা এমন যে, মুখ দেখে তাঁকে শনাক্ত করা কঠিন বলে জানা গেছে।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবা উদ্দিন জানান, খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি দামুড়হুদা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে।নিহতের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দামুড়হুদা মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​তাজহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়: শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক ২০ টাকা আদায়ের অভিযোগ, অভিভাবক মহলে তীব্র ক্ষোভ

১

দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, মণ্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার

২

ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৬, যুব সংগঠন আর্থিক অনুদান প্রদান।

৩

শিরখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সবুজ বাঘা জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা

৪

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান 

৫

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, ১৫৫ পিস ইয়াবা উদ্ধার

৬

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স

৭

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা

৮

আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

৯

টেকনাফে এপিবিএনের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

১০

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

১১

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ

১৩

সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

১৪

রামুতে ২৮ কেজি গাঁজাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার

১৫

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় -কৃষিমন্ত্রী

১৬

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, সকালে মরদেহ উদ্ধার পুলিশের

১৭

৩৮ বছরের রাজনৈতিক পথচলায় পনির খন্দকার ছাত্রদল থেকে স্বেচ্ছাসেবক দল, রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও যুক্ত

১৮

দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

১৯

আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২০