দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক করেছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১,৩২,১৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।
শনিবার ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি এবং আমড়া বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ও ট্যাবলেট ও ,৮১ পিস ইনজেকশন আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ১,৩২,১৫০ (এক লক্ষ্য বত্তিরশ হাজার একশত পঞ্চাস টাকা)
ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান প্রেস ব্রিফিং এ বলেন
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন