ডিবির অভিযানে আসামির বসতবাড়ী থেকে মাদক উদ্ধার, বিক্রির উদ্দেশ্যে রাখার কথা স্বীকারের দাবী পুলিশের। দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৩০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জয়নুল আবেদীন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতারে করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জায়গীরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীনের বসতবাড়ীতে অভিযান চালায়।
আরও পড়ুন:
এ সময় তার বাড়ী থেকে ৩৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় জয়নুল আবেদীনকে ঘটনাস্থল থেকে গ্রেফতারে করা হয়। তিনি খানপুর জায়গীরপাড়া (শ্রী চন্দ্রপুর) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ফসিউদ্দিন এবং মায়ের নাম মৃত জরিনা খাতুন।
প্রেস রিলিজে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারে ব্যক্তি উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতারে ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কোতয়ালী থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া ও তদন্তে ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।
মন্তব্য করুন