ডেস্ক রিপোর্ট:
৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করার নির্দেশও দেন।

তিনি বলেন, তাদের মাধ্যমে স্থানীয় পর্যায়ের জনগণকে যুক্ত করে পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে।

সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়েও আলোচনা হয়, যাতে আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো যায়।

সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠে এর প্রতিফলন থাকতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপকভাবে সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়র ও বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

কাহারোলে ডিবির অভিযান: ৩৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হরিণাকুণ্ডু’তে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আমিতো জানতাম না যে বিপিএল হবে না: বললেন প্রতিমন্ত্রী

ফের কমেছে সোনার দাম

আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান : শাবনূর

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

ফ্যাটি লিভার ধরা পড়েছে? ৬ ব্যায়ামে মিলবে উপকার

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান

১০

৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১১

বাংলাদেশী মেয়ে মুক্তার তৈরি কেকে মাতোয়ারা পুর্তগালের লিসবন

১২

পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

১৩

বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৪

জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা

১৫

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক

১৬

দিনাজপুরে ৩৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

১৭

পাঁচ মিনিটের নিয়মে কি বদলে যেতে পারে কাজের অভ্যাস?

১৮

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

১৯

রাজধানীর চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন

২০