ডেস্ক রিপোর্ট:
৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৫ জন

ঘুষ-চাঁদার পর দালালের বিরুদ্ধেও অভিযোগের ডিজিটাল প্ল্যাটফর্ম

ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালুর পর এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘দালাল’। প্রমাণসহ অভিযোগ গ্রহণ, তথ্য যাচাই এবং অভিযুক্ত পক্ষের বক্তব্যের সুযোগ নিশ্চিত করে দায়িত্বশীলভাবে অভিযোগ প্রকাশের লক্ষ্য নিয়ে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়েছে।

প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাজাহান বাদশা শুভ সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দালাল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা জানান।

কাজ বা বিভিন্ন ধরনের সেবা নিতে অনেক মানুষ অনিবন্ধিত মধ্যস্থতাকারী, দালাল কিংবা এজেন্সির ওপর নির্ভর করেন। কিন্তু টাকা দেওয়ার পর প্রতিশ্রুত কাজ না পাওয়া, যোগাযোগ বন্ধ করে দেওয়া কিংবা চুক্তি অনুযায়ী সেবা না দেওয়ার মতো অভিযোগ প্রায়ই ওঠে। এসব ঘটনার প্রমাণ সংরক্ষণ ও অভিযোগ জানানোর জন্য নিরাপদ এবং সুশৃঙ্খল ডিজিটাল মাধ্যমের অভাব রয়েছে বলে মনে করে ‘দালাল’ কর্তৃপক্ষ।

এই বাস্তবতা থেকেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, কাউকে হেয় করা কিংবা আগেভাগেই দোষী সাব্যস্ত করা তাদের উদ্দেশ্য নয়। বরং অভিযোগকারীর বক্তব্য ও প্রমাণ গ্রহণ, তথ্য যাচাই এবং অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াই তাদের মূল লক্ষ্য।

‘দালাল’-এ অভিযোগ জমা দেওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, ঘটনার তারিখ ও স্থান, কত টাকা দেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিতে হবে। পাশাপাশি রসিদ, চুক্তিপত্র, ছবি, কথোপকথনের রেকর্ডসহ সংশ্লিষ্ট প্রমাণ সংযুক্ত করার সুযোগ রয়েছে।

তবে ওয়েবসাইটে জমা দেওয়া অভিযোগ সরাসরি প্রকাশ করা হবে না। প্রশাসনিক দল প্রথমে অভিযোগকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করে পরিচয় ও তথ্য যাচাই করবে। একই সঙ্গে প্রমাণের গ্রহণযোগ্যতা, তথ্যের সামঞ্জস্য, ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্ভাব্য আইনি ঝুঁকিও পর্যালোচনা করা হবে।

যাচাই প্রক্রিয়া শেষে প্রশাসনিক অনুমোদন পাওয়া অভিযোগ জনস্বার্থ বিবেচনায় প্রকাশ করা হতে পারে। প্রয়োজন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজেদের বক্তব্য ও ব্যাখ্যা দেওয়ার সুযোগও দেওয়া হবে।

অভিযোগকারীর ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। তাদের দাবি, অভিযোগকারীর ই-মেইল ঠিকানা জনসমক্ষে প্রকাশ করা হবে না। অভিযোগের সঙ্গে জমা দেওয়া প্রমাণের ফাইল ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা হবে এবং সেগুলো শুধু অভিযোগ যাচাই ও পর্যালোচনার কাজে ব্যবহার করা হবে।

অনুমোদিত অভিযোগগুলো নাম ও অবস্থান অনুযায়ী অনুসন্ধান করা যাবে। বিভাগ, জেলা এবং থানা বা উপজেলা নির্বাচন করে নির্দিষ্ট এলাকার অভিযোগ খোঁজার সুবিধাও রাখা হয়েছে। ব্যবহারকারীদের সহায়তায় রয়েছে লাইভ চ্যাট সুবিধা। পাশাপাশি বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে।

‘দালাল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও শাহাজাহান বাদশা শুভ কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ওয়েবসাইট নির্মাতা হিসেবে কাজ করছেন। প্রযুক্তিকে জনস্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহির কাজে ব্যবহারের লক্ষ্য থেকেই প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেছেন বলে জানিয়েছেন তিনি।

শাহাজাহান বাদশা শুভ বলেন, “টাকা দিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না পাওয়া একজন মানুষ অনেক সময় বুঝতে পারেন না কোথায় নিজের অভিজ্ঞতা ও প্রমাণ নথিবদ্ধ করবেন। ‘দালাল’ এমন একটি নিরাপদ ও দায়িত্বশীল মাধ্যম হতে চায়, যেখানে মানুষ প্রমাণসহ অভিযোগ জানাতে পারবেন। আমাদের লক্ষ্য কাউকে দোষী ঘোষণা করা নয়; বরং যাচাইযোগ্য তথ্য সংরক্ষণ, সচেতনতা সৃষ্টি এবং সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়তা করা।”

তিনি আরও বলেন, “আমরা অভিযোগকারী ও অভিযুক্ত—উভয় পক্ষের অধিকারকে সম্মান করতে চাই। তাই যাচাই ছাড়া কোনো অভিযোগ প্রকাশ না করা এবং সংশ্লিষ্ট পক্ষকে বক্তব্য দেওয়ার সুযোগ রাখা আমাদের নীতির গুরুত্বপূর্ণ অংশ।”

প্ল্যাটফর্মটি ব্যবহার করতে ওয়েবসাইটে নিবন্ধন বা লগইন করে নির্ধারিত অভিযোগ ফরম পূরণ করতে হবে। সেখানে ঘটনার বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় প্রমাণ সংযুক্ত করে অভিযোগ জমা দেওয়া যাবে। এরপর প্রশাসনিক দল অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাই করবে।

যাচাই ও প্রশাসনিক অনুমোদনের পর জনস্বার্থ বিবেচনায় অভিযোগের একটি দায়িত্বশীল সারাংশ প্রকাশ করা হতে পারে। তবে কোনো অভিযোগ জমা পড়া বা প্রকাশিত হওয়া মানেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনগতভাবে দোষী প্রমাণিত—এমন নয় বলে স্পষ্ট করেছে ‘দালাল’ কর্তৃপক্ষ।

তাদের দাবি, ন্যায্যতা, ব্যক্তিগত গোপনীয়তা এবং প্রত্যেক পক্ষের বক্তব্য দেওয়ার অধিকারকে গুরুত্ব দিয়েই অভিযোগ প্রকাশের প্রক্রিয়া পরিচালনা করা হবে।

এর আগে গত ২১ আগস্ট সরকারি সেবা নিতে গিয়ে কোথায় কত টাকা ঘুষ চাওয়া হচ্ছে, সেই তথ্য জানাতে চালু হয় ‘ঘুষ ডট সাইট’। এরপর ২৫ আগস্ট চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য চালু হয় ‘চাঁদাবিডি ডট কম’।

ঘুষ ও চাঁদাবাজির পর এবার দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ তৈরি হওয়ায় অনলাইনে অভিযোগ নথিবদ্ধ করার ক্ষেত্রে এটি নতুন একটি উদ্যোগ হিসেবে সামনে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে মানবপাচারের শিকার দুই কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২

১

ফকিরহাটের সৈয়দমহল্লা ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

২

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

৩

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

৪

সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের যাচাই করছে সরকার

৫

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১

৬

৪২ বিজিবির অভিযানে বিরল ও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

৭

​ভেজাল বালাইনাশকের থাবায় পুড়লো কৃষকের স্বপ্ন

৮

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট       মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত 

৯

খুলনার লবণচরা এলাকায় গুলি ও কুপিয়ে গৃহবধূকে হত্যা

১০

শ্যামনগরে ভাটার দাদনে টাকা নিয়েছে ছেলে, ছেলেকে না পেয়ে মাকে উঠিয়ে নিয়ে গেল ভাটার সর্দার 

১১

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

১২

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

১৩

প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী, গুরুত্ব দিলেন মোংলা বন্দরের আধুনিকায়নে

১৪

ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৫

বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৬

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

১৭

পদ্মার ভাঙনে তারানগরে বিপন্ন ইতিহাস, পাশে দাঁড়ালো ‘মানবতা’

১৮

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

১৯

আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন

২০