সত্য, ন্যয় ও বস্তুনিষ্ঠ সংবাদকে ধারণ করে সমাজের সচেতন নাগরিকদের একত্রিত করা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার সোনাতলায় আগামীর সময় সংবাদপত্র পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
আজ ৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় ভোজনশালা রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মী ও পাঠকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিমাগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির সভাপতি মন্ডলীর সদস্য সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু।
আগামীর সময় সোনাতলা প্রতিনিধি সোহেল আহমেদ খানের সঞ্চালনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভি সোনাতলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনু, দৈনিক মানবজমিনের প্রতিনিধি ইকবাল কবির লেমন, দৈনিক একুশের বাণীর প্রতিনিধি ওমর ফারুক খান বাইতুল , বাংলা লেন্স সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষা সংবাদের প্রতিনিধি এমএম মেহেরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক জোবাদুর রহমান, নারী নেত্রী খালেদা আক্তার নয়নতারা, প্রভাষক আব্দুল মতিন, প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভার শুরুতে বিডি নিউজ ২৪ এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সবশেষে সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরুকে সভাপতি এবং নারী নেত্রী খালেদা আক্তার নয়নতারাকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট আগামীর সময় সংবাদপত্র পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন