সাদ্দাম হোসেন সাজ্জাদ:
৫ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

কুতুবদিয়া সমুদ্র এলাকায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

 

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিহত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

 

কোস্ট গার্ড জানায়, বেশ কিছুদিন ধরে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও ফিশিং বোটে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে দস্যুদের অপতৎপরতা প্রতিহত ও জড়িতদের আটক করতে দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।

 

অভিযানের অংশ হিসেবে আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজ ও উচ্চগতির স্পিডবোট দিয়ে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক র‌্যাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে উপকূলীয় ও সমুদ্রসীমায় চলাচলকারী বিভিন্ন জলযান এবং সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

 

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, সোমবার দিনব্যাপী কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’, স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়ার সদস্যরা দায়িত্বপ্রাপ্ত সমুদ্র এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এ সময় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি করা হয়।

 

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সমুদ্র, নদীপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন (ট্যাজ), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজি বেইস কক্সবাজার।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদার ওপর গুরুত্বারোপ

১

পঞ্চগড়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

২

 ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৩

‘বাল্যবিবাহ নয়, গড়তে হবে নিরাপদ ভবিষ্যৎ’—হ্নীলায় যুবদের আয়োজন

৪

মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়

৫

সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

৬

কুতুবদিয়া সমুদ্র এলাকায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

৭

সাড়ে তিন কিলোমিটারের বিস্ময় – চন্দ্রায় ওয়ালটন

৮

ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক এমপি

৯

বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

১০

ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার, পালাল ডাকাত দল

১১

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম

১২

নজরদারি নেই, রামপালে ৩ দিনেই এলপি গ্যাসের দাম বাড়ল ৪০০ টাকা

১৩

‎বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ,

১৪

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৫

১৫

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

১৬

কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

১৭

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

১৮

‎মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, প্রকৃতি বাঁচাতে জেলেদের ঘরে ফেরার পালা

১৯

বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর

২০