হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৬, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৯ জন

নজরদারি নেই, রামপালে ৩ দিনেই এলপি গ্যাসের দাম বাড়ল ৪০০ টাকা

বাগেরহাটের রামপালে মাত্র (০৩)তিন দিনের ব্যবধানে রান্নার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম সিলিন্ডারপ্রতি প্রায় ৩০০ টাকা বেড়েছে বলে অভিযোগ করেছেন ভোক্তারা। ১২ কেজির একটি সিলিন্ডার কয়েক দিন আগেও ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ১৭৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২ হাজার ১ থেকে ২ হাজার ২৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো দোকানে এর চেয়েও বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে।

 

হঠাৎ করে এ মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কারণ জানতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। একই সঙ্গে চা দোকান, হোটেলসহ গ্যাসনির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরাও বাড়তি দামের কারণে আর্থিক চাপের মুখে পড়েছেন।

 

রামপাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এলপি গ্যাসের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বাড়তি দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন তারা। ভোক্তাদের অভিযোগ, দোকানভেদে গ্যাসের দামে পার্থক্য রয়েছে এবং অনেক ক্ষেত্রে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানো নেই।

 

রামপালের গৃহিণী শিউলি বেগম বলেন, “হঠাৎ করে গ্যাসের দাম এত বাড়ল কেন, কেউ কিছু বলতে পারে না। দোকানদাররা বলেন কোম্পানি দাম বাড়িয়েছে। কিন্তু সরকারি কোনো ঘোষণা তো শুনিনি। সংসার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে।

 

মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরও। চা দোকানি মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের ব্যবসা গ্যাস ছাড়া চলে না। তিন দিনে ৩০০ টাকা দাম বাড়লে লাভ তো দূরের কথা, দোকান চালানোই কঠিন হয়ে যায়।”

 

হোটেল ব্যবসায়ী উজ্জল গাজী বলেন, “এভাবে হঠাৎ দাম বাড়া আগে দেখিনি। অনেক দোকানে দামের কোনো রশিদ দেওয়া হয় না। সরকারি মনিটরিংও চোখে পড়ে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা ব্যবসায়ীরা।”

 

এলপি গ্যাস বিক্রেতাদের দাবি, তারা নিজেরাও অনেকটা নিরুপায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার জানান, পরিবহন ব্যয় ও সরবরাহ পর্যায়ের বিভিন্ন খরচের কথা বলে কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানো হচ্ছে। তবে এ বিষয়ে তাদের হাতে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তারা।

এ বিষয়ে রামপাল উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “এলপি গ্যাসের দাম সরকার নির্ধারিত। কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভোক্তাদের অভিযোগ, সরকারি মূল্য নির্ধারণের ব্যবস্থা থাকলেও বাস্তবে তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। বাজারে একেক দোকানে একেক দামে এলপি গ্যাস বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সচেতন মহলের মতে, এলপি গ্যাসের বাজারে নিয়মিত মনিটরিং জোরদার করা, দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। এতে ভোক্তাদের ভোগান্তি কমানোর পাশাপাশি বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের কালো অর্থনীতি: অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের শনাক্তে কার্যকর তদন্ত জরুরি

১

এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’

২

টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

৩

টেকনাফের বনে আহত হাতির শরীরে ৮ গুলির চিহ্ন, চিকিৎসা দিল বন বিভাগ

৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে যুবদল-ছাত্রদলের মিছিল

৫

শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’

৬

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুসিয়ারি ; নাশকতার চেষ্টা করলেই ব্যাবস্থা 

৭

নোয়াখালীর সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

৮

ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

৯

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, বিরল সীমান্তে উদ্ধার ১ লাখ ৮ হাজার টাকার ট্যাপেন্টাডল

১০

মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি

১১

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

১২

এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে চন্দ্রায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

১৩

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১৪

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

১৫

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

১৬

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

১৭

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৮

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে ২০০ তরুণের পদযাত্রা

১৯

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

২০