জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আবু হানিফ সিকদার। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এক ভিডিও বার্তায় সাংবাদিকদের এ ঘোষণা দেন তিনি।
আবু হানিফ সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার ১৩ নম্বর ওয়ার্ডের সোনাকুড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবদুল রহমান সিকদার।
ভিডিও বার্তায় আবু হানিফ সিকদার দাবি করেন, তিনি স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতিতে যুক্ত হননি। তাঁকে জোর করে ভয়ভীতি দেখিয়ে এ পদ দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘আমি প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।’
ভিডিও বার্তায় তিনি এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদ থেকে নিজ ইচ্ছায় পদত্যাগের কথা জানান।
No tags found for this post.
মন্তব্য করুন