মীর মো: রাকিব হাসান
১৮ নভেম্বর ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

 

 

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়াসহ সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

বুধবার সকালে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস), বগুড়া জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার সাধারণ কেমিস্ট ও ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি এ কে এম ফজলুর রহিম টিপু, সিনিয়র সহসভাপতি ইনছান আলী, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাজেদুর রহমান স্বপন।

 

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের পরিচালক জাহিদুর রহমান জাহিদ, মাসুদ রানা রাজু, মাসুদ রানা মাসুদ, শামসুর রহমান, মশিউর রহমান নয়ন, ফজলে রাব্বি জুয়েল, রোকনুজ্জামান বুলেট, শাফি মাহমুদ শাফি, রায়েনুল ইসলাম, পারভেজ ও মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত দেশের ওষুধ ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার এবং পূর্বের মতো কোর্স পরিচালনায় বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান তাঁরা।

 

তাঁরা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

 

মানববন্ধন থেকে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের কালো অর্থনীতি: অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের শনাক্তে কার্যকর তদন্ত জরুরি

১

এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’

২

টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

৩

টেকনাফের বনে আহত হাতির শরীরে ৮ গুলির চিহ্ন, চিকিৎসা দিল বন বিভাগ

৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে যুবদল-ছাত্রদলের মিছিল

৫

শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’

৬

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুসিয়ারি ; নাশকতার চেষ্টা করলেই ব্যাবস্থা 

৭

নোয়াখালীর সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

৮

ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

৯

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, বিরল সীমান্তে উদ্ধার ১ লাখ ৮ হাজার টাকার ট্যাপেন্টাডল

১০

মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি

১১

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

১২

এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে চন্দ্রায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

১৩

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১৪

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

১৫

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

১৬

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

১৭

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৮

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে ২০০ তরুণের পদযাত্রা

১৯

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

২০