মোহাম্মদ হোসাইন, টেকনাফ প্রতিনিধি:
১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

টেকনাফের বনে আহত হাতির শরীরে ৮ গুলির চিহ্ন, চিকিৎসা দিল বন বিভাগ

 

 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। আহত হাতিটির ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বন বিভাগের উদ্যোগে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়।

 

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে আহত অবস্থায় বনাঞ্চলে ঘুরছিল হাতিটি। ডান পায়ে গুরুতর আঘাত থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। মঙ্গলবার (১৭ নভেম্বর) ড্রোনের সহায়তায় হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ।

 

ড্রোনের মাধ্যমে অবস্থান শনাক্ত করার পর ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। চিকিৎসার সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত শনাক্ত করা হয়। এর মধ্যে দুটি ক্ষত পায়ে এবং বাকি ছয়টি শরীরের বিভিন্ন স্থানে রয়েছে।

 

টেকনাফ শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, অপহরণকারী ও মানবপাচারকারীরা হাতিটিকে গুলি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পাহাড়ে যাওয়া স্থানীয় বাসিন্দা আব্দুল শরীফের ধারণা, হাতিটির বিচরণক্ষেত্রে মানবপাচারকারী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আস্তানা রয়েছে। হাতির চলাচলে তাদের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায় অপরাধীরা হত্যার উদ্দেশ্যে হাতিটিকে গুলি করে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।

 

এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আহত হাতিটিকে দেখা যায়। সে সময় হাতিটির সঙ্গে আরও একটি সুস্থ হাতি ছিল।

 

স্থানীয়দের ভাষ্য, গত তিন দিন ধরে আহত হাতিটির সঙ্গী হাতিটি তাকে ছেড়ে যায়নি। কখনো পাশাপাশি হাঁটছে, আবার চলার সময় আহত হাতিটিকে সহযোগিতা করছে। আহত হাতিটি ধীরগতিতে চললেও তার সঙ্গীও সঙ্গে থাকছে।

 

উল্লেখ্য, টেকনাফের হ্নীলা ও বাহারছড়ার দুর্গম পাহাড়ে সশস্ত্র অপরাধী গোষ্ঠীর তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে অপহরণ, মানবপাচার, মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের কালো অর্থনীতি: অর্থদাতা ও পৃষ্ঠপোষকদের শনাক্তে কার্যকর তদন্ত জরুরি

১

এনসিপির পদ ছাড়লেন আবু হানিফ সিকদার, বললেন ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’

২

টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা

৩

টেকনাফের বনে আহত হাতির শরীরে ৮ গুলির চিহ্ন, চিকিৎসা দিল বন বিভাগ

৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে যুবদল-ছাত্রদলের মিছিল

৫

শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’

৬

রামপালে আইনশৃঙ্খলা সভায় কঠোর হুসিয়ারি ; নাশকতার চেষ্টা করলেই ব্যাবস্থা 

৭

নোয়াখালীর সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

৮

ফার্মেসি কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

৯

মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান, বিরল সীমান্তে উদ্ধার ১ লাখ ৮ হাজার টাকার ট্যাপেন্টাডল

১০

মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি

১১

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ

১২

এস এম জিলানীর বাড়িতে হামলার প্রতিবাদে চন্দ্রায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

১৩

টেকনাফের হোয়াইক্যংয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ, আটক ২

১৪

কমলগঞ্জে ২৪ নভেম্বর মহারাসলীলার ১৮৪তম আসর

১৫

কালিয়াকৈরে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

১৬

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের সময় ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

১৭

টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৮

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে ২০০ তরুণের পদযাত্রা

১৯

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ

২০