মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ 
৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিজস্ব পুকুরে মাছ চাষে বাধা, যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া দেওয়া এবং পুকুরে মিলের বর্জ্য পানি ফেলার অভিযোগ উঠেছে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পুকুরের মালিক পরাগ হোসেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের পোঁওতা এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন পরাগ হোসেন। অভিযোগ রয়েছে, পুকুরের পাশে নিজস্ব জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে পুকুরের পাড়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুকুরে মাছের খাবার দেওয়া, পরিচর্যা ও নিয়মিত যাতায়াত ব্যাহত হচ্ছে। এছাড়াও পুকুরের দক্ষিণ-উত্তর কোণে ফুলজান এগ্রো ফুডসের মিলের পানি ফেলা হচ্ছে। এতে পুকুরের মাছ ও রেণু-পোনার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পুকুরের পাড় পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়ায় নিজের পুকুরে স্বাভাবিকভাবে যাতায়াত ও মাছ চাষ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। শুধু তাই নয় পুকুর ও সংলগ্ন জমি কিনে নেওয়ার উদ্দেশ্যে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্নভাবে তাঁকে চাপ ও হয়রানি করছেন। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরাগ হোসেন।

 

এ বিষয়ে ফুলজান এগ্রো ফুডসের ব্যবস্থাপনা পরিচালক মো. সবুজের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, একটি অভিযোগ দিয়েছেন পরাগ হোসেন। খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।##

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে গত এক মাসে ২৭ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

১

নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

৩

টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা

৪

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

৫

ফুলবাড়ী সীমান্ত দিয়ে দুইজন পুশইন । বিএসএফের পুশইন ঠেকাতে ব্যর্থ ২৯ বিজিবি

৬

সোনাতলায় সংবাদপত্র পাঠক ফোরামের কমিটি গঠন,  হিরু সভাপতি নয়নতারা সা. সম্পদক

৭

টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

৮

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলিসহ আটক ৩

৯

মিঠামইনে অগ্নিকাণ্ড: বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই

১০

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

১১

টেকনাফে ‘কানকাটা ইসমাইল’সহ ৩ জন গ্রেপ্তার

১২

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদার ওপর গুরুত্বারোপ

১৩

পঞ্চগড়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

১৪

 ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৫

‘বাল্যবিবাহ নয়, গড়তে হবে নিরাপদ ভবিষ্যৎ’—হ্নীলায় যুবদের আয়োজন

১৬

মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়

১৭

সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

১৮

কুতুবদিয়া সমুদ্র এলাকায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৯

সাড়ে তিন কিলোমিটারের বিস্ময় – চন্দ্রায় ওয়ালটন

২০