মোঃ আশরাফুল ইসলাম
৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে গত এক মাসে ২৭ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

দিনাজপুরের ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শহীদুল ইসলাম যোগদানের পর মাদকবিরোধী অভিযান জোরদার হয়েছে। ধারাবাহিক অভিযানে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে একের পর এক আইনগত ব্যবস্থা নেওয়ায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

 

থানা সূত্রে জানা গেছে, ওসি শহীদুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর আগস্ট মাসে ১৬ জন মাদক কারবারির বিরুদ্ধে ১০টি নিয়মিত মাদক মামলা করা হয়। এসব মামলায় ১৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

 

অভিযানকালে আসামিদের কাছ থেকে ১২৮ পিস ইয়াবা, ১৫ পুরিয়া হেরোইন এবং ১৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে ফুলবাড়ী পৌরসভাসহ থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

 

এদিকে সেপ্টেম্বর মাসেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখে ফুলবাড়ী থানা পুলিশ। ওই মাসে ১৮ জন আসামির বিরুদ্ধে ১২টি নিয়মিত মাদক মামলা করা হয় এবং ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের অভিযানে ৩২৮ পিস ইয়াবা, ৪০ ট্যাপেন্টাডল, ১১২ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

 

এ ছাড়া সেপ্টেম্বর মাসে ফুলবাড়ী পৌরসভাসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহীদুল ইসলাম বলেন, “ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান হবে না। বিগত সময়ে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন, আমাদের চৌকস কর্মকর্তারা তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। মাদকের বিরুদ্ধে এ অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

পুলিশের এমন ধারাবাহিক অভিযানে মাদক ব্যবসা ও সেবন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে গত এক মাসে ২৭ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

১

নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

৩

টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা

৪

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

৫

ফুলবাড়ী সীমান্ত দিয়ে দুইজন পুশইন । বিএসএফের পুশইন ঠেকাতে ব্যর্থ ২৯ বিজিবি

৬

সোনাতলায় সংবাদপত্র পাঠক ফোরামের কমিটি গঠন,  হিরু সভাপতি নয়নতারা সা. সম্পদক

৭

টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

৮

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলিসহ আটক ৩

৯

মিঠামইনে অগ্নিকাণ্ড: বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই

১০

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

১১

টেকনাফে ‘কানকাটা ইসমাইল’সহ ৩ জন গ্রেপ্তার

১২

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদার ওপর গুরুত্বারোপ

১৩

পঞ্চগড়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

১৪

 ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৫

‘বাল্যবিবাহ নয়, গড়তে হবে নিরাপদ ভবিষ্যৎ’—হ্নীলায় যুবদের আয়োজন

১৬

মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়

১৭

সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

১৮

কুতুবদিয়া সমুদ্র এলাকায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৯

সাড়ে তিন কিলোমিটারের বিস্ময় – চন্দ্রায় ওয়ালটন

২০