রংপুরের মিঠাপুকুরে দোকান থেকে নগদ টাকা ও সিগারেট চুরি, ধারালো দা দিয়ে হামলার চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ সিহাব মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
অভিযোগকারী মোঃ বিপ্লব মিয়ার অভিযোগ, তাঁর দোকানের ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৮ হাজার ৫ ০০ শত টাকা এবং ডারবি ও গোল্ডলিফ সিগারেটসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়া হয়। চুরি হওয়া মালামালের মূল্য ৯ হাজার ৭২০ টাকা বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, পরে অভিযুক্ত সিহাব মিয়াকে এ বিষয়ে জিজ্ঞাসা করে মালামাল ফেরত চাইলে তিনি উত্তেজিত হয়ে গালিগালাজ করেন এবং ধারালো দা দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করেন। এ সময় সঙ্গে থাকা বন্ধু শাহিন আলম তাঁকে রক্ষা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে অভিযুক্তের মা-বাবাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দোকানের সামনে এসে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন বিপ্লব মিয়া। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান অভিযোগকারী।
No tags found for this post.
মন্তব্য করুন