নোয়াখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে জেলার সুধারাম থানাধীন নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর কাঠপট্টি এলাকায় তাঁর বসতঘরে এ অভিযান চালানো হয়।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সোনাপুর কাঠপট্টি এলাকার মুক্তার বাড়ির পাশে অবস্থিত সাদ্দাম হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. সাদ্দাম হোসেন সোনাপুর কাঠপট্টি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম নুর জাহান বেগম।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
No tags found for this post.
মন্তব্য করুন