মোঃ আব্দুল আউয়াল খান স্টাফ রিপোর্টার, নেত্রকোনা, ময়মনসিংহ
২৮ অক্টোবর ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৪ জন

কেন্দুয়ায় জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন দুই মেম্বারসহ ছয়জন

 

নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) তাঁদের আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চালাচ্ছিল। বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে সাহিতপুর বাজারে অবস্থানকালে তাঁরা গোপন সংবাদ পান, গন্ডা বাজারে মোস্তফা নামের এক ব্যক্তির দোকানঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়ে তাঁর নির্দেশে পুলিশ ভোর সোয়া ৪টার পর সেখানে পৌঁছায়। এজাহারে বলা হয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন গন্ডা চর গ্রামের হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)। সবার বাড়ি কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নে।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, দোকানঘরের ভেতরে টেবিলের ওপর থেকে ১০৪টি তাস ও ১০ হাজার টাকা জব্দ করা হয়। এজাহারে বলা হয়েছে, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ৪ ধারায় মামলা করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জুয়া খেলা হচ্ছে। তাৎক্ষণিক পুলিশ পাঠাই। জুয়ার আসর থেকে সরঞ্জামসহ তাঁদের আটক করা হয়। জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে। তাঁদের আজ আদালতে পাঠানো হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে সোহাগ উপজেলা বিএনপির সদস্য এবং খোকন ও খুররম ইউনিয়ন বিএনপির সদস্য। খুররম ইউনিয়ন যুবদলের এক সিনিয়র যুগ্ম-আহ্বায়কের বড় ভাই। আলী ওসমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। খোকন ও ওসমান দুজনই বর্তমানে ইউনিয়ন পরিষদের সদস্য।
ইউপি সদস্যদের আটকের বিষয়ে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, “মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, আমার ইউপি সদস্যদের এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।”
আটক বিএনপি সদস্যদের বিষয়ে জানতে গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রনিকে ফোন করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটের রামপালে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

১

বাগেরহাটের রামপালে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

২

বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার; উদ্ধার ৮৮ লাখ টাকা

৩

চাঁপাইনবাবগঞ্জে অংশীদারদের না জানিয়ে ৩ আমগাছ বিক্রির অভিযোগ

৪

কেন্দুয়ায় জুয়া খেলতে গিয়ে ধরা পড়লেন দুই মেম্বারসহ ছয়জন

৫

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

৬

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার

৭

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৮

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৯

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে প্রদর্শনী, আলোচনা সভা ও জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

১০

মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান

১১

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১২

ঠাকুরগাঁওয়ে ৭২ লাখ ৭৭ হাজার টাকার ইয়াবা ও মালামাল জব্দ, আটক ১

১৩

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবির অভিযানে ১৩৭ পিস নেশাজাতীয় ট্যাবলেটসহ একজন আটক

১৪

ঠাকূরগাঁও-১ আসনে উপ নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

১৫

যশোরের ঝিকরগাছায় জমাজমি নিয়ে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খু,ন আহত তিন

১৬

নোয়াখালীতে বসতঘরে ডিবির অভিযান, দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৭

মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের

১৮

খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি

১৯

মিঠাপুকুরে দোকান থেকে টাকা ও সিগারেট চুরি, ধারালো দা দিয়ে হামলার চেষ্টার অভিযোগ

২০