মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৩ জন

দিনাজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের

 

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তিতে নানা আয়োজন, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি, গণতন্ত্র, জনগণের অধিকার, রাজনৈতিক সহনশীলতা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ। সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা।

 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন যুবদলের ৪৮ বছরের পথচলায় সংগঠনটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং দলের বর্তমান নেতৃত্বের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘ পথ পেরিয়ে আজকের অবস্থানে এসেছে। এ পথচলায় অসংখ্য নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল শুধু দিনাজপুরে নয়, সারা দেশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যুবসমাজকে সংগঠিত করতেও সংগঠনটির ভূমিকা রয়েছে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতের দমন-পীড়ন, গুম, খুন ও কারাবরণের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচারী শাসনের অবসান ঘটলেও তার সহযোগীরা বিভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। তাই গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের অন্যায়-অবিচারের বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা থেকে যায় বলেও তিনি মন্তব্য করেন।

 

মন্ত্রী বলেন, বিএনপি কথার চেয়ে কাজে এবং জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনগণই রাষ্ট্রের সব ক্ষমতার উৎস। কোনো বিদেশি শক্তি, প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে নয়, জনগণের সমর্থন ও আস্থার ভিত্তিতেই রাজনীতি করতে চায় বিএনপি।তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান—সবাই বাংলাদেশের নাগরিক। পাহাড় ও সমতলের মানুষের পাশে দাঁড়ানো এবং সবার অধিকার ও মর্যাদা রক্ষা করা রাজনৈতিক দায়ীত্ব। বিএনপির নেতাকর্মীরা ক্ষমতায় কিংবা বিরোধী দলে—উভয় অবস্থাতেই মানুষের পাশে থাকার ঐতিহ্য ধারণ করে বলে তিনি উল্লেখ করেন।

 

রাজনৈতিক বক্তব্য ও পারস্পরিক সমালোচনার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, গণতন্ত্রে সবার কথা বলার অধিকার রয়েছে। তবে বক্তব্যের ভাষা ও পরিসরে দায়ীত্বশীলতা থাকা জরুরী। অহেতুক কাদা ছোড়াছুড়ি না করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। একই সঙ্গে স্বৈরাচারের পথ উন্মুক্ত হয় -এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও গণতন্ত্রবিরোধী অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রত্যয়ও ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল ও মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল। জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ নাজমুল হুদা জনি, কোষাধ্যক্ষ আনিসুর রহমান বাদশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুলসহ অনেকে উপস্থিত ছিলেন এবং অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ ছাড়া কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরুও বক্তব্য দেন।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ জেলা বিএনপি, যুবদল, মহিলা দল, তাঁতীদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও বক্তব্য পর্ব শেষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক সাদা পায়রা এবং বেলুন আকাশে উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির মূলনীতি ‘যুব-ঐক্য-প্রগতি’। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৮ বছরের পথচলায় সংগঠনটি বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, সাংগঠনিক কার্যক্রম ও যুবসমাজকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রেখে চলেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযানে ১লক্ষ ৭৫ হাজার টাকার মাদকদ্রব্য আটক 

১

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের কমিটিতে নির্বাচিত হলেন আলফা নেটের সিইও মো. একরামুল হায়দার

২

পঞ্চগড়ে এআই দিয়ে ছবি করে অপপ্রচার ও ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে লিজার সংবাদ সম্মেলন

৩

বগুড়ায় জিপিএ-৫ এর ৫৭% আজিজুল হক কলেজের দখলে

৪

কিশোরগঞ্জে মিঠামইনে নববধূ কে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫

৫

টেকনাফে চুরি মামলার আসামি গ্রেপ্তার

৬

মদন- ঢাকা দিবারাত্রি রুটে যাত্রী সেবায় নতুন মাত্রা: নিয়মিত ট্রিপ দিচ্ছে ‘স্নেহা পরিবহন’

৭

দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে এইচএসসিতে বড় বিপর্যয়: পাসের হার ২৪.৫১%, জিপিএ-৫ শূন্য

৮

এইচএসসির ফল বিপর্যয়ে বগুড়ার মিষ্টির বাজারে মন্দা, প্রত্যাশিত বিক্রি হয়নি

৯

খুলনার লংমার্চ থেকে ফেরার পথে সাতক্ষীরায় বাস খাদে, ১ জন নিহত

১০

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের কমিটিতে নির্বাচিত হলেন আলফা নেটের সিইও মো. একরামুল হায়দার

১১

দিনাজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, গণতন্ত্র রক্ষায় ঐক্যের আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের

১২

বগুড়া সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

১৩

এইচএসসিতে রাজশাহী বোর্ডের ৩৯ প্রতিষ্ঠানে শূন্য পাস, বগুড়ার পাঁচ কলেজে কেউ উত্তীর্ণ নন

১৪

টেকনাফে বোন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৫

কমলগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময়সভা

১৬

পালংখালীতে বিজিবির অভিযান, ৪০ হাজার ইয়াবা ফেলে পালাল পাচারকারী

১৭

বগুড়ার শাজাহানপুরে নিজ ঘর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তির অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার

১৮

৬নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা মাওলানা সাইফুল ইসলাম, 

১৯

রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন

২০