চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার অন্যতম বিদ্যাপীঠ দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় বড় ধরনের ফলাফল বিপর্যয় ঘটেছে। প্রকাশ হওয়া ফলাফল অনুযায়ী, এ বছর কলেজটিতে পাসের হার মাত্র ২৪ দশমিক ৫১ শতাংশ এবং কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করতে পারেনি।
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় এই কলেজটি থেকে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পেরেছে মাত্র ১১৫ জন। বাকি ৩৫৪ জন শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।
শতকরা হিসেবে পাসের হার মাত্র ২৪.৫১ শতাংশে নেমে আসায় এবং একজন শিক্ষার্থীও সর্বোচ্চ জিপিএ-৫ না পাওয়ায় অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। উপজেলার একটি ঐতিহ্যবাহী কলেজে এমন নজিরবিহীন ফলাফল বিপর্যয়ের পেছনে নিয়মিত পাঠদানের ঘাটতি এবং তদারকির অভাবকে দায়ী করছেন অনেকে।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা জানান, এই বিপর্যয় কাটিয়ে উঠতে কলেজের অভ্যন্তরীণ শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
No tags found for this post.
মন্তব্য করুন