আতাউর রহমান কাজল শ্রীমঙ্গল প্রতিনিধি
২ নভেম্বর ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

বড়লেখায় জিন্নী হুজুরের নামে প্রতারণা, উদ্ধার ৫ ভরি স্বর্ণ, গ্রেফতার ৪

মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে দুই দফায় ১১ লাখ ৭৪ হাজার টাকার স্বর্ণালংকার আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। তাঁদের কাছ থেকে আত্মসাৎকৃত সব স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন বড়লেখা উপজেলার আহমদপুর গ্রামের করবুল নেছা (৬০), হিনাইনগর গ্রামের তাজ উদ্দিন (৪৫) এবং জুড়ী উপজেলার আমতৈল গ্রামের বিজয় বৈদ্য (৪৮) ও হরিরামপুর গ্রামের রিপন মিয়া (৩৮)। গত ১ নভেম্বর বড়লেখা ও জুড়ী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের ওজন ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট।

 

থানা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট অজ্ঞাতনামা এক নারী বড়লেখার হিনাইনগর গ্রামের রোকেয়া বেগমকে ফোন করে জানান, তাঁর অসুস্থ ছেলেকে কথিত জিন্নী হুজুর সুস্থ করে দিতে পারবেন। তবে এ জন্য কিছু শর্ত মানতে হবে এবং বিষয়টি কাউকে জানানো যাবে না। জানালে ছেলের ক্ষতি হবে বলেও ভয় দেখানো হয়।

 

ছেলের সুস্থতার আশায় ওই নারীর কথায় বিশ্বাস করে রোকেয়া বেগম বসতঘরের পেছনে ডিপ টিউবওয়েলের ম্যানহোলের ঢাকনার ওপর একটি পরিষ্কার বাটিতে স্বর্ণালংকার রেখে আসেন। দুই ঘণ্টা পর ফিরে গিয়ে দেখেন, সেগুলো নেই। পরে ফোন করলে তাঁকে জানানো হয়, জিন্নী মুমিন স্বর্ণালংকার নিয়ে গেছেন। এক মাসের মধ্যে ছেলে সুস্থ হবে এবং স্বর্ণালংকার ফেরত দেওয়া হবে।

 

এরপর গত ১৬ অক্টোবর একই নারী আবার ফোন করে একই স্থানে আরও স্বর্ণালংকার রাখতে বলেন। এবার স্বর্ণালংকার না রাখলে ছেলে পাগল হয়ে যাবে এবং রাখলে এক ঘণ্টার মধ্যে আগের স্বর্ণালংকারসহ সব ফেরত পাওয়া যাবে বলে ভয় দেখানো হয়। ছেলের ক্ষতির আশঙ্কায় দ্বিতীয় দফায়ও স্বর্ণালংকার রেখে আসেন ভুক্তভোগী। কিন্তু এবারও ফিরে গিয়ে সেগুলো পাননি।

 

এভাবে দুই দফায় মোট ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৭৪ হাজার ৭১২ টাকা।

 

পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলাম, এএসআই প্রসেন কান্তি দাস, এএসআই সন্তোষ কুমার বিশ্বাসসহ পুলিশের একটি দল অভিযান চালায়। প্রথমে বড়লেখার আহমদপুর ও হিনাইনগর এলাকা থেকে করবুল নেছা ও তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিজয় বৈদ্য ও রিপন মিয়াকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ তাঁদের কাছ থেকে একটি সিতাহার, দুই জোড়া ঝুমকা ও একটি আংটি উদ্ধার করে। ভুক্তভোগী নিজেই উদ্ধার হওয়া স্বর্ণালংকার শনাক্ত করেন।

 

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১ নভেম্বর বড়লেখা থানায় পেনাল কোডের ৪০৬/৪২০/৩৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনকে ২ নভেম্বর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থাভাবে থমকে আছে আয়েশা সিদ্দিকার চিকিৎসা! বাঁচার আশায় তাকিয়ে আছেন মানবিক মানুষের মুখের দিকে

১

গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য

২

৩

বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ওসি শাহিনুজ্জামান

৪

বড়লেখায় জিন্নী হুজুরের নামে প্রতারণা, উদ্ধার ৫ ভরি স্বর্ণ, গ্রেফতার ৪

৫

পদ্মফুলের কুঁড়িতে হাইল হাওরের গল্প

৬

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

৭

ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাস লালন ও হলফনামায় জালিয়াতির অভিযোগ: মুহাম্মদ সাইদুর রহমানের সংবাদ সম্মেলন

৮

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

৯

বহুমুখী অর্থনৈতিক সংকট: সামাল দিতে পারবে কি সরকার?

১০

নদী পুনরুদ্ধার ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে সরেজমিনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১১

নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

১২

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের জন্য মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

১৩

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের জন্য মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

১৪

ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৫

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

১৬

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

১৭

বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, উদ্ধার ৫৭০ পিস ইয়াবা

১৮

বগুড়ায় ৮০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৯

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে এসিল্যান্ডের অভিযানে কোমর-বাঁধ অপসারণ

২০