শাহিনুর ইসলাম 
২ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

অর্থাভাবে থমকে আছে আয়েশা সিদ্দিকার চিকিৎসা! বাঁচার আশায় তাকিয়ে আছেন মানবিক মানুষের মুখের দিকে

 

একটি অসুস্থ শরীর, দীর্ঘদিনের যন্ত্রণা আর অনিশ্চিত ভবিষ্যৎ—সব মিলিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের গইচপাড়া গ্রামের আয়েশা সিদ্দিকার। দীর্ঘ সাড়ে তিন থেকে চার বছর ধরে অস্টিওপোরোসিস (হাড় ক্ষয়জনিত রোগ) সমস্যায় আক্রান্ত হয়ে তিনি আজ শারীরিকভাবে অত্যন্ত দুরবস্থায় রয়েছেন। কিন্তু অর্থের অভাবে থমকে আছে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা।

 

পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে যথাযথ চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। প্রায় তিন বছর আগে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা সাধারণ মানুষের কাছে পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে রেফার করা হয়েছিল বলে জানা গেছে। কিন্তু প্রয়োজনীয় অভিভাবক ও আর্থিক সামর্থ্যের অভাবে সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। সেই থেকে চিকিৎসার অপেক্ষা আর অসহায়ত্ব যেন তাঁর জীবনের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

 

সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বর্তমানে তিনি অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। একদিকে অসুস্থতার যন্ত্রণা, অন্যদিকে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারার অসহায়ত্ব—সব মিলিয়ে তাঁর জীবন আজ চরম সংকটের মুখে।

 

আয়েশা সিদ্দিকার সাক্ষাৎকার গ্রহণকালে তিনি তাঁর দীর্ঘদিনের অসুস্থতা, চিকিৎসার অভাব এবং বর্তমান দুরবস্থার কথা দুর্নীতি তালাশ নিউজ টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ শাহিনুর ইসলামকে জানান। তাঁর বক্তব্যে উঠে এসেছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার গভীর প্রয়োজনীয়তা।

 

প্রশ্ন একটাই—অর্থের অভাবে কি একজন অসুস্থ মানুষ চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত থাকবেন?

আমাদের সমাজে অনেক সামর্থ্যবান মানুষ রয়েছেন, যাঁদের সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের চিকিৎসার পথে বড় সহায়তা হয়ে উঠতে পারে।

 

আয়েশা সিদ্দিকার প্রয়োজন এখন সহানুভূতির পাশাপাশি বাস্তব আর্থিক সহযোগিতা, যাতে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণের সুযোগ পান।

 

মানবিক আবেদন: আসুন, আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আয়েশা সিদ্দিকার পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতা হয়তো তাঁর চিকিৎসার নতুন পথ খুলে দিতে পারে। কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও সংবাদটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। হয়তো আপনার একটি শেয়ারই পৌঁছে দেবে এমন কোনো হৃদয়বান মানুষের কাছে, যিনি তাঁর চিকিৎসার দায়ীত্ব নিতে এগিয়ে আসবেন।

 

মনে রাখবেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ সবার জীবনে আসে না। আসুন, অর্থের অভাবে যেন আয়েশা সিদ্দিকার চিকিৎসা আর থেমে না থাকে।

মানবিক হৃদয়ের সামর্থ্যবান ব্যক্তি, সমাজসেবী, প্রবাসী বাংলাদেশী ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের প্রতি বিনীত অনুরোধ—আয়েশা সিদ্দিকার চিকিৎসার জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দিন।

Mobail :01718049097 (  Bkash)

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থাভাবে থমকে আছে আয়েশা সিদ্দিকার চিকিৎসা! বাঁচার আশায় তাকিয়ে আছেন মানবিক মানুষের মুখের দিকে

১

গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য

২

৩

বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণে ক্লাস নিলেন ওসি শাহিনুজ্জামান

৪

বড়লেখায় জিন্নী হুজুরের নামে প্রতারণা, উদ্ধার ৫ ভরি স্বর্ণ, গ্রেফতার ৪

৫

পদ্মফুলের কুঁড়িতে হাইল হাওরের গল্প

৬

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

৭

ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাস লালন ও হলফনামায় জালিয়াতির অভিযোগ: মুহাম্মদ সাইদুর রহমানের সংবাদ সম্মেলন

৮

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

৯

বহুমুখী অর্থনৈতিক সংকট: সামাল দিতে পারবে কি সরকার?

১০

নদী পুনরুদ্ধার ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে সরেজমিনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১১

নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

১২

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের জন্য মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

১৩

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের জন্য মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

১৪

ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

১৫

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

১৬

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

১৭

বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, উদ্ধার ৫৭০ পিস ইয়াবা

১৮

বগুড়ায় ৮০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৯

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে এসিল্যান্ডের অভিযানে কোমর-বাঁধ অপসারণ

২০