সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

র‌্যাবের অভিযানে রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহজাহানকে (৩১) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রামুর চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহজাহান রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চরপাড়া এলাকার মুরত আলমের ছেলে।

র‌্যাব-১৫ জানায়, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে (২৬) লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রামু থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা করা হয়। মামলার পর থেকেই শাহজাহান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‌্যাব জানায়, পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে র‌্যাব-১৫ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

টেকনাফে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে বাবার মৃত্যু

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক বাদশা নির্বাচিত

বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, যৌন উত্তেজক সিরাপ-ট্যাপেন্টাডলসহ মোটরসাইকেল উদ্ধার

র‌্যাবের অভিযানে রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা

হরিপুর-পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

১০

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

১১

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

১৩

ইউপি নির্বাচনে জামায়াতের ওয়ার্ড মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা

১৪

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

১৫

সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

১৬

হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মেহনাজ সরকার শিল্পী

১৭

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১৮

পত্নীতলায় মধ্যরাতে অভিযান, চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার

১৯

হোয়াইক্যংয়ে সড়কের পাশে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

২০