মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান :
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৮ জন

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জোড়া পাম্প সংলগ্ন চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর রাতের কোনো এক সময়ে এই চুরি সংঘটিত হয় বলে ধারণা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার ১৬ সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের দপ্তরি এসে অফিস কক্ষসহ ৪টি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করে দেখা তিনি দেখতে পান, আলমারি খোলা এবং প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ কালিয়াকৈর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত শুরু করে।

এ বিষয়ে চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহেরা আক্তার জানান, চোর চক্রটি বিদ্যালয় থেকে ২টি ল্যাপটপ, ১টি স্মার্ট বোর্ড, ১টি সিসিটিভি ক্যামেরা, আইপিএস-এর ব্যাটরি ও চার্জার, ১টি রাউটার ও অনু, ১টি ফ্যান, ২টি বাল্ব, ১টি ডিজিটাল ঘড়ি, ১টি মাল্টিপ্লাগ এবং নগদ ৬ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, বিদ্যালয়ের চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে এপিবিএন

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিতেই নেই প্রধান শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈরে ময়লার স্তুপে পলিথিন দিয়ে ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের চেষ্টা

কালিয়াকৈরে অবস্থিত মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সোনাতলায় রাস্তার পাশে থেকে নিখোঁজ কিশোর অটোচালকের লাশ উদ্ধার

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে চুরির মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১০

অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই বিদ্যালয়ে ছুটি, জানেন না শিক্ষা কর্মকর্তা

১১

যশোরের ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

১৩

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড

১৪

আমার জীবনের অন্যতম ছায়াবৃক্ষ ছিলেন লেঃ কঃ (অব:) জিল্লুর রহমান

১৫

বড় গোবিন্দপুর ব্রিজ এখন ‘মৃত্যুফাঁদ’, ঝুঁকিতে ১০ গ্রামের ১৫ হাজার মানুষ

১৬

রাণীশংকৈল সীমান্তে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১৭

টেকনাফে এপি বি এন পুলিশ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৮

মান্দায় মাটির নিচ থেকে ২১০৫ লিটার চোলাই মদের উপকরণ উদ্ধার, আটক ১

১৯

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

২০