(২৪-১০-২০২৬) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মোঃ তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার (২৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ২৫ মিনিটে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার আদি টাঙ্গাইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ আজাদ বুখারী। তিনি নিষিদ্ধ সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (আইসি) মোহাম্মদ তুহিন জানান, ভারতে যাওয়ার সময় পাসপোর্ট ও ভিসা যাচাই করতে গিয়ে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।#
No tags found for this post.
মন্তব্য করুন