বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৬ জন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টাই জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ জোর দেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। জেলার শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা এ প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, যেকোনো সময় ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

১

তারুণ্যের আইকন মীর সাজেদুর রহমান: খেলাধুলা, বই ও নৈতিক শিক্ষায় গড়তে চান মাদকমুক্ত সমাজ

২

মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন

৩

উখিয়ায় নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনালের উদ্বোধন

৪

পার্বতীপুরে রাস্তার জমি নিয়ে বিরোধ, পিটুনিতে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের

৫

গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক

৬

ফুলতলায় বরণপাড়া বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে গুরুত্বারোপ

৭

নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্ত আটক

৮

শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

৯

বগুড়ার আদমদীঘিতে ৬ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ

১১

দিনাজপুরে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার নারী

১২

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, সহযোগী পলাতক

১৩

ফুলবাড়ীতে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির 

১৪

কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ

১৫

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ 

১৬

সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

১৭

পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড

১৮

পুলিশকে শক্তিশালী না করলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন: আইজিপি

১৯

নিষেধাজ্ঞায় থমকে সাগর, কান্না জেলে পাড়ায়! ২২ দিন আয় বন্ধ, মান্নান-সাগরের মাথায় হাত

২০