সরদার সাইদী হাসান বাবু ভ্রাম্যমাণ, খুলনা:
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৯ জন

খুলনার জেলখানা ঘাট থেকে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, রহস্যঘন মৃত্যু

খুলনার জেলখানা ঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়া রাকিব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। বুধবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার তাতিয়া ন্যাংড়া খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ ও ঘটনার সাথে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কিছুদিন আগে খুলনার জেলখানা ঘাট এলাকা থেকে রাকিব নিখোঁজ হন। এরপর থেকেই তার স্বজনরা এবং স্থানীয়রা বিভিন্ন এলাকায় তাকে খোঁজাখুঁজি চালিয়ে আসছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার রাতে বটিয়াঘাটা উপজেলার কাটিয়াডাঙ্গা খেয়াঘাট এলাকায় একটি অচেনা মরদেহ ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মরদেহটি নিখোঁজ রাকিবের বলে শনাক্ত করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে কীভাবে রাকিবের মৃত্যু হয়েছে এবং তিনি জেলখানা ঘাট থেকে কীভাবে বটিয়াঘাটার কাটিয়াডাঙ্গা খেয়াঘাটে পৌঁছালেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা, এই ঘটনার পেছনে কোনো রহস্য বা অপরাধমূলক ষড়যন্ত্র থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার সাথে জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে, রাকিবের আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১০

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

১১

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর এই জুটি রানি-অভিষেক

১২

গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা

১৩

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন: প্রধানমন্ত্রী

১৪

ইরানের গোপন পারমাণবিক ঘাঁটির নির্মাণ তৎপরতা ধরা পড়ল স্যাটেলাইটে

১৫

চকরিয়ায় যাত্রী ছাউনির পেছনে মিলল দেশীয় একনলা বন্দুক, উদ্ধার র‌্যাবের

১৬

লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা

১৭

মিয়ানমার থেকে ইয়াবা এনে ধরা, টেকনাফে যুবক আটক

১৮

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-নগদ টাকা লুটের অভিযোগ

১৯

নওগাঁয় খেলাধুলার সময় বজ্রপাতে প্রাণ গেল এক কিশোরের

২০