আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি :
৯ নভেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

রূপালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫ হাজার তরুণ উদ্যোক্তা খোঁজা হচ্ছে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন, ১০ লাখ ঋণ ও ১০ লাখ টাকা অনুদান

দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৫ হাজার নতুন উদ্যোক্তা খুঁজছে রূপালী ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের জন্য ‘উদ্যোগ’ (UDYOG) নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 

এ কর্মসূচির আওতায় নতুন ব্যবসা প্রতিষ্ঠা কিংবা সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে তরুণদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ঋণ এবং ৫০ শতাংশ অনুদান।

 

এ উপলক্ষে সোমবার বিকেল ৪ টায় রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসির মৌলভীবাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার বিপ্লব কুমার তালুকদার। সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বণিক। এতে শ্রীমঙ্গল উপজেলার সব তফসিলি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা।

 

বাংলাদেশ ব্যাংকের এমএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর নির্দেশনার আলোকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল লক্ষ্য তরুণদের উদ্যোগে অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি।

 

কর্মসূচিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিক এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজস্ব ব্যবসায়িক ধারণা কিংবা নতুন ব্যবসা প্রতিষ্ঠার বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে। তবে আগে ব্যবসা করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়।

কৃষি ও কৃষিভিত্তিক উদ্যোগ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য চাষ, পশুপালন, হস্তশিল্প, পর্যটন, সেবা, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী ব্যবসাসহ অন্যান্য বৈধ খাতে অর্থায়নের সুযোগ রয়েছে।

 

এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অনুপাত ৫০:৫০। ব্যবসার প্রকৃত প্রয়োজন, ব্যবসায়িক পরিকল্পনা ও ব্যাংকের মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। ঋণের সুদের হার সর্বনিম্ন ৪ শতাংশ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত।

 

তবে আগে ব্যবসায়িক ঋণ গ্রহণকারী, ঋণখেলাপি, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং মিথ্যা তথ্য প্রদানকারীরা এ কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হবেন না।

 

আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংক শাখায় নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল অথবা তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

 

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে), স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। আবেদন যাচাই, উদ্যোক্তা নির্বাচন ও অর্থায়ন অনুমোদনের প্রক্রিয়া ব্যাংকের নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

 

নির্বাচিত উদ্যোক্তাদের শুধু অর্থায়নই নয়, ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হবে। এর মধ্যে রয়েছে উদ্যোক্তা প্রশিক্ষণ, ব্যবসা নিবন্ধনে সহায়তা, আর্থিক শিক্ষা, বাজার সংযোগ, ব্যবসায়িক পরামর্শ, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং ব্যবসার অগ্রগতি পর্যবেক্ষণ।

 

কর্মসূচিতে আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যাংক শাখা উদ্যোক্তা রেজিস্টারে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করবে। প্রতি উপজেলায় কার্যক্রম পরিচালনাকারী তফসিলি ব্যাংক শাখাগুলোর মধ্য থেকে একটি ব্যাংককে উপজেলা লিড ব্যাংক হিসেবে নির্ধারণ করা হয়েছে। উপজেলা লিড ব্যাংক প্রাপ্ত আবেদনগুলো সমন্বয় করে জেলা লিড ব্যাংকের কাছে পাঠাবে। জেলা লিড ব্যাংক সেগুলো পরবর্তী নির্ধারিত পর্যায়ে প্রেরণ করবে।

 

উদ্যোক্তা নির্বাচন করা হবে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায়। এ ক্ষেত্রে ব্যবসায়িক সম্ভাবনা, উদ্যোক্তার দক্ষতা, আর্থিক প্রয়োজন এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। তবে নির্বাচিত হলেই ঋণ নিশ্চিত হবে না। ব্যাংকের ঋণনীতি ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে অর্থায়ন অনুমোদন করা হবে।

ঋণ ও অনুদানের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে এবং অনুমোদিত ব্যবসায়িক কাজে ব্যবহার করতে হবে। ঋণের অর্থ যথাসময়ে পরিশোধ এবং অনুদানের শর্ত যথাযথভাবে পালন করতে হবে। শর্ত ভঙ্গ হলে অনুদানের অর্থ ঋণে রূপান্তরিত হয়ে আদায়যোগ্য হবে।

 

কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকের পক্ষ থেকে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ফোকাল পয়েন্ট মনোনীত থাকবেন। উদ্যোক্তাদের আর্থিক জ্ঞান ও ব্যবসা পরিচালনার সক্ষমতা বাড়াতে আর্থিক শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে। পাশাপাশি উদ্যোক্তার পরিচিতি, ব্যবসা, ঋণ অনুমোদন, অর্থ বিতরণ ও পুনঃঅর্থায়নসহ নির্ধারিত তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

১

ফুলের রাজধানী গদখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

২

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন

৩

জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

৪

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

৫

চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৬

শ্রীমঙ্গলের বিষামনি স্কুলে ২২০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরন, ৬০ জন ছাত্রী পেল বাইসাইকেল

৭

কক্সবাজারের কলাতলীতে আগুন, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা

৮

ঠাকুরগাঁওয়ের দুই সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, উদ্ধার ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ

৯

ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

১০

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

১১

আগাছা কেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১২

টেকনাফের জোড়া খুনের মামলায় চট্টগ্রামে গ্রেপ্তার ২

১৩

জৈন্তাপুরে রাতভর পুলিশের অভিযান, আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা

১৫

বগুড়ায় জমি-বিরোধে কুপিয়ে জখম, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় খোরশেদের মৃত্যু

১৬

নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে

১৭

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অনধিকার প্রবেশ, ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

১৮

কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১, কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য আটক

১৯

উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ব্রিটিশ ডাচেস সোফি

২০