সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ থানার ডেইলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ডেইলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক পাচার ও বিস্তার রোধে টেকনাফসহ উপকূলীয় এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে এপিবিএন

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিতেই নেই প্রধান শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈরে ময়লার স্তুপে পলিথিন দিয়ে ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের চেষ্টা

কালিয়াকৈরে অবস্থিত মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সোনাতলায় রাস্তার পাশে থেকে নিখোঁজ কিশোর অটোচালকের লাশ উদ্ধার

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে চুরির মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১০

অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই বিদ্যালয়ে ছুটি, জানেন না শিক্ষা কর্মকর্তা

১১

যশোরের ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

১৩

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড

১৪

আমার জীবনের অন্যতম ছায়াবৃক্ষ ছিলেন লেঃ কঃ (অব:) জিল্লুর রহমান

১৫

বড় গোবিন্দপুর ব্রিজ এখন ‘মৃত্যুফাঁদ’, ঝুঁকিতে ১০ গ্রামের ১৫ হাজার মানুষ

১৬

রাণীশংকৈল সীমান্তে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১৭

টেকনাফে এপি বি এন পুলিশ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৮

মান্দায় মাটির নিচ থেকে ২১০৫ লিটার চোলাই মদের উপকরণ উদ্ধার, আটক ১

১৯

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

২০