মোঃ ওমর ফারুক, সোনাতলা বগুড়া : বগুড়ার সোনাতলায় রাস্তার পাশে নিখোঁজ অটোচালক আব্দুর রহমান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া- লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি রাস্তার পাশে থেকো তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নেট গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালাত।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
No tags found for this post.
মন্তব্য করুন