মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় সম্পাদক :
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

গাজীপুরের কালিয়াকৈরে ময়লার স্তুপে পলিথিন দিয়ে ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের চেষ্টা

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় সম্পাদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কেরপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো রোধে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্জ্যের স্তূপগুলো কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে দুর্গন্ধ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ দূষণ কমবে বলে আশা করা হচ্ছে।

সোমবার সকালে খাড়া জোড়া এলাকায় মহাসড়কের এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর পৌরসভার একটি প্রথম সারির পৌরসভা হলেও নামমাত্র। দীর্ঘদিন পৌরসভা গঠিত হলেও ময়লার ড্রাফিং ব্যবস্থা করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। পৌরবাসী কাছ থেকে প্রতি মাসে ময়লা বাবদ টাকা নিলেও ওইসব ময়লা আবর্জনা ফেলা হয়েছে মহাসড়কের পাশে। ফলে ওই মহাসড়কে চলাচলকারী দূগন্ধে অতিষ্ঠ। এমনি দৃশ্য চোখে পড়ে উপজেলার খাড়াজোড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দীর্ঘ এলাকাজুড়ে বর্জ্যের স্তূপ। এসব বর্জ্য কালো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এতে মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষ ও আশপাশের বাসিন্দাদের দুর্গন্ধের ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনার জন্য স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত বর্জ্য অপসারণ করে নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

কালিয়াকৈর পৌর প্রশাসক ও নিবার্হী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানান, মহাসড়কের পাশে ময়লার স্তূপের দূগন্ধে মানুষের রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া ওই স্থানে কেউ যেন ময়লা ফেলতে না পারে তার জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। এবং দ্রুত ময়লা গুলো অন্য স্থানে সরিয়ে নেওয়া হবে। পৌরসভার কিছু ঠিকাদার রাতের আঁধারে ময়লা ফেলার অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য জায়গার থেকেও রাতে মহাসড়কের পাশে ময়লা ফেলে যায়। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে এপিবিএন

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিতেই নেই প্রধান শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈরে ময়লার স্তুপে পলিথিন দিয়ে ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের চেষ্টা

কালিয়াকৈরে অবস্থিত মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সোনাতলায় রাস্তার পাশে থেকে নিখোঁজ কিশোর অটোচালকের লাশ উদ্ধার

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে চুরির মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১০

অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই বিদ্যালয়ে ছুটি, জানেন না শিক্ষা কর্মকর্তা

১১

যশোরের ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

১৩

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড

১৪

আমার জীবনের অন্যতম ছায়াবৃক্ষ ছিলেন লেঃ কঃ (অব:) জিল্লুর রহমান

১৫

বড় গোবিন্দপুর ব্রিজ এখন ‘মৃত্যুফাঁদ’, ঝুঁকিতে ১০ গ্রামের ১৫ হাজার মানুষ

১৬

রাণীশংকৈল সীমান্তে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১৭

টেকনাফে এপি বি এন পুলিশ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৮

মান্দায় মাটির নিচ থেকে ২১০৫ লিটার চোলাই মদের উপকরণ উদ্ধার, আটক ১

১৯

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

২০