শাহ শামছুদ্দোহা, রংপুর প্রতিনিধি: এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা কৃতী শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা। একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে তারা উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
No tags found for this post.
মন্তব্য করুন