মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক:
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

পীরগঞ্জে ইয়াবাসহ আটক ১, বিরলে উদ্ধার ৭০ ট্যাপেন্টাডল

মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক অভিযানে ১৪ পিস ইয়াবা ও ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন চান্দেরহাট বিওপির সদস্যরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার-৩৩৪ থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জগন্নাথপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুতাহার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মুতাহার হোসেন পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২ মিনিটে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা বিওপির সদস্যরা সীমান্ত মেইন পিলার-৩২৭ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহাড়া এলাকায় অভিযান চালান। সেখানে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দুটি অভিযানে আটক ও উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর নিষিদ্ধ আ:লীগের মিছিল ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে মাদকবিরোধী পৃথক অভিযান: ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড়ে শিক্ষার্থীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মধু চেনে মৌমাছি, মানুষ কি মানুষকে চেনে?*

দিনাজপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ৪

হাড়িভাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনের বিদায় সংবর্ধনা

“পাঠদান বন্ধ, শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের জন্মদিন!”: অষ্টগ্রামে চাঞ্চল্য

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ

অষ্টগ্রামে ১৭৮ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণ কাজ বন্ধ, ঠিকাদার উধাও

১০

পীরগঞ্জে ইয়াবাসহ আটক ১, বিরলে উদ্ধার ৭০ ট্যাপেন্টাডল

১১

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১২

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে এপিবিএন

১৩

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিতেই নেই প্রধান শিক্ষক

১৪

গাজীপুরের কালিয়াকৈরে ময়লার স্তুপে পলিথিন দিয়ে ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের চেষ্টা

১৫

কালিয়াকৈরে অবস্থিত মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার

১৬

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

১৭

ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সোনাতলায় রাস্তার পাশে থেকে নিখোঁজ কিশোর অটোচালকের লাশ উদ্ধার

১৯

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

২০