মোঃ নয়ন আলী, পঞ্চগড় প্রতিনিধি:
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

পঞ্চগড়ে শিক্ষার্থীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ নয়ন আলী, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এবং পরবর্তীতে বিষপানে তার মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার, ১ নম্বর অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট ও চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার বলেন, ‘অপরাধী যে-ই হোক, তার পরিচয় বিবেচনা না করে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট বলেন, ‘ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।’

চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর রাতে তাকে কৌশলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ ওঠে। পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে ওই শিক্ষার্থী বিষপান করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর নিষিদ্ধ আ:লীগের মিছিল ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে মাদকবিরোধী পৃথক অভিযান: ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পঞ্চগড়ে শিক্ষার্থীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

মধু চেনে মৌমাছি, মানুষ কি মানুষকে চেনে?*

দিনাজপুরের দুই সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ৪

হাড়িভাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেনের বিদায় সংবর্ধনা

“পাঠদান বন্ধ, শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের জন্মদিন!”: অষ্টগ্রামে চাঞ্চল্য

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ভয়রা বধ্যভূমিতে ৫৬ বছর পর স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ

অষ্টগ্রামে ১৭৮ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণ কাজ বন্ধ, ঠিকাদার উধাও

১০

পীরগঞ্জে ইয়াবাসহ আটক ১, বিরলে উদ্ধার ৭০ ট্যাপেন্টাডল

১১

রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১২

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে এপিবিএন

১৩

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিতেই নেই প্রধান শিক্ষক

১৪

গাজীপুরের কালিয়াকৈরে ময়লার স্তুপে পলিথিন দিয়ে ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের চেষ্টা

১৫

কালিয়াকৈরে অবস্থিত মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার

১৬

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

১৭

ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সোনাতলায় রাস্তার পাশে থেকে নিখোঁজ কিশোর অটোচালকের লাশ উদ্ধার

১৯

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

২০