মোঃ শফিকুল ইসলাম,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ শফিকুল ইসলাম,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

(১৭ই সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আসুকা পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন ,টাঙ্গাইল সদর আদালত পাড়া ১৩ নং ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে সামিউল আল আরাফাত(১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশ্যে সামিউল রওনা দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে যায়।

পরে পিছন দিক থেকে ঢাকা দ্রুতগামী একটি ট্রাক সামিউল এর উপর দিয়ে ওঠে পালিয়ে যায়। ওই সময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে সামিউল এর মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাওজোর সালনা হাইওয়ে পুলিশের সদস্য দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যায়। মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একজনের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর সালনা হাইওয়ের থানার অফিসার ইনচার্জ জাফর আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১

ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জের এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র, সন্ত্রাস লালন ও হলফনামায় জালিয়াতির অভিযোগ: মুহাম্মদ সাইদুর রহমানের সংবাদ সম্মেলন

২

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

৩

বহুমুখী অর্থনৈতিক সংকট: সামাল দিতে পারবে কি সরকার?

৪

নদী পুনরুদ্ধার ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে সরেজমিনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

৫

নাফ নদীতে যৌথ বাহিনীর অভিযান, ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

৬

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের জন্য মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

৭

কালিয়াকৈরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের জন্য মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

৮

ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

৯

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

১০

নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

১১

বগুড়ায় কোবরা বাহিনীর সদস্য রতন পাইকারসহ ৭ জন গ্রেপ্তার, উদ্ধার ৫৭০ পিস ইয়াবা

১২

বগুড়ায় ৮০ গ্রাম গাঁজাসহ ৮ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

দামুড়হুদায় মাথাভাঙ্গা নদীতে এসিল্যান্ডের অভিযানে কোমর-বাঁধ অপসারণ

১৪

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল  

১৫

বিরল সীমান্তে ৪২ বিজিবির বিশেষ অভিযান, উদ্ধার ৪৭ বোতল ভারতীয় মদ

১৬

মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১৭

মিঠামইনে জাতীয় যুব দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান

১৮

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক

২০