মোঃ শফিকুল ইসলাম (ঢাকা বিভাগীয় প্রধান ) : গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম (৪৫) শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কালিয়াকৈর। ছাইফুল ইসলাম (৩৫)সভাপতি, ৮ নং ওয়ার্ড শ্রমিক লীগ, কালিয়াকৈর পৌরসভা। রাসেল আহমেদ (৩৫) সক্রিয় কর্মী, যুবলীগ,কালিয়াকৈর।
কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে কয়েকটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে এলাকায় আতঙ্ক ও আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়।
এই ঘটনায় কালিয়াকৈর থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে।এর ধারাবাহিকতায় বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এই গ্রেপ্তারের ঘটনায় কালিয়াকৈরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের ঝটিকা মিছিল বা নাশকতামূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
মন্তব্য করুন