সৈয়দ জালিস মাহমুদ ,বাগেরহাট প্রতিনিধি :
২ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

 

বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে মোবাইল সিম কার্ড অ্যাক্টিভ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুরিশ (ডিবি)।

​গত ৩০ সেপ্টেম্বর( বুধবার) রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন মো: মামুন আলী খাঁ (৩০), মো: জিহাদ বিশ্বাস (২৩) ও মো: লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল কার্তিকদিয়া গ্রামে আসামি মামুন আলী খাঁর বাড়িতে অভিযান চালায়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট ছাপ সম্বলিত রাবারের কিট ও ফিঙ্গার স্ক্যানার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন মোবাইল কোম্পানির সিম নিবন্ধন করে আসছিল। পরবর্তীতে এসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো।

​অভিযানকালে আসামিদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ও মোবাইল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ​১টি ফিঙ্গার স্ক্যানার মেশিন,

​৪টি USB পোর্ট, ​২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম কার্ড (ইনঅ্যাক্টিভ),

​১৪১টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপ সম্বলিত রাবারের কিট

​১টি প্লাস্টিক পেপারের উপর ৬টি ফিঙ্গার বায়োমেট্রিক ছাপ

​নিবন্ধনের কাজে ব্যবহৃত ১টি কাগজের মার্কিং টেপ ​সিম বিক্রয়ের অ্যাপস সম্বলিত ১টি Infinix smart10, ১টি OPPO A77 এবং ১টি OPPO APH1909 মডেলের স্মার্টফোন।

​বাগেরহাটের পুলিশ সুপার মো: জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

১

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

২

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

৩

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

৪

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

৫

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

৬

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

৭

গানে মুগ্ধতা ছড়িয়ে জাতীয় স্বীকৃতি, ‘অগ্নিকণ্ঠ-২০২৬’তে সেরা ১০-এ রিপন

৮

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

৯

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

১০

মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

১১

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

হোয়াইক্যংয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

১৩

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

১৪

টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

১৫

টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

১৬

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

১৭

দিনাজপুরে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৮

খুলনা ফুলতলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা।

১৯

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০