ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
১ অক্টোবর ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

 

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জনমুখী করতে নিয়মিত নির্বাচনের বিকল্প নেই। এ লক্ষ্যেই আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।

মতবিনিময় সভায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় রুফটপ সোলার ব্যবস্থার সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট ভবন বা প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিদ্যুতের ঘাটতি মোকাবিলার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে।

সার সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, যেসব এলাকায় বিরোধী দলের এমপি রয়েছেন, সেসব এলাকায় কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টি করা হয়েছে। সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য চক্রান্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে সকালে গাইবান্ধায় পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউসে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সার্কিট হাউসে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় জেলার বিভিন্ন বিষয় ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সকাল সাড়ে ১১টা পর্যন্ত তিনি সার্কিট হাউসে অবস্থান করেন।

দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিষ্ট্রেট ড. মো. মনির উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ ডা. ময়নুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টুটুলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভা শেষে প্রতিমন্ত্রী গাইবান্ধা সার্কিট হাউসে ফিরে যান। পরে বিকেলে সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

১

টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

২

টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

৩

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

৪

দিনাজপুরে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

৫

খুলনা ফুলতলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা।

৬

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৭

হোয়াইক্যং সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

৮

বিজিবির অভিযানে ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকার দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ উদ্ধার

৯

পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

১০

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১১

ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টা! প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ

১২

মাদক, জুয়া ও সামাজিক অনাচারের বিরুদ্ধে দিনাজপুরে ঐক্যের আহ্বান

১৩

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

১৪

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা

১৫

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন

১৬

গুজব নয়, যাচাই করা তথ্য ছড়ানোর আহ্বান টেকনাফে

১৭

১২৩ বছরের আব্বাস প্রামাণিক: ইতিহাসের বহু বাঁকের জীবন্ত সাক্ষী

১৮

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি জানাল বিসিবি

১৯

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

২০