আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:
১ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টা! প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ

 

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:

 

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ী গ্রামে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া ওই অভিযোগে একই গ্রামের মতিয়ার রহমান (৬৮), তার ছেলে সাইফুল ইসলাম (৪৬) ও শাহাদৎ ইসলাম (৩৫)-এর বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়।

 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে জাহিদুল ইসলামের সঙ্গে মতিয়ার রহমান ও তার পরিবারের বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ২০২৩ সালে জাহিদুল ইসলাম বগুড়ার ধুনট সহকারী জজ আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৩৪/২০২৩। অভিযোগে বলা হয়েছে, মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

 

জাহিদুল ইসলামের অভিযোগ, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মতিয়ার রহমান, সাইফুল ইসলাম ও শাহাদৎ ইসলাম পূর্বপরিকল্পিতভাবে তার দখলে থাকা জমিতে গিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এতে তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা মারমুখী আচরণ করে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় শুকুর আলী, আশাদুল ইসলাম ও আবু কালামসহ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন।

 

লিখিত অভিযোগে উল্লেখ করা তফসিল অনুযায়ী, ধুনট উপজেলার সাহাজীপুর মৌজার জেএল নং-৮৪-এর বিভিন্ন খতিয়ানের অন্তর্ভুক্ত ১০৭০/১৬০৮ ও ১২০৪/১৪২৫ দাগে মোট ৭ শতক জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে।

 

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

১

টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

২

টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

৩

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

৪

দিনাজপুরে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

৫

খুলনা ফুলতলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা।

৬

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৭

হোয়াইক্যং সীমান্তে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

৮

বিজিবির অভিযানে ১ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকার দুষ্প্রাপ্য প্রত্নসম্পদ উদ্ধার

৯

পঞ্চগড়ে খাল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

১০

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১১

ধুনটে পৈতৃক জমি দখলের চেষ্টা! প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ

১২

মাদক, জুয়া ও সামাজিক অনাচারের বিরুদ্ধে দিনাজপুরে ঐক্যের আহ্বান

১৩

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

১৪

মিঠামইনে প্রধান শিক্ষিকার বিদায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা

১৫

ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন

১৬

গুজব নয়, যাচাই করা তথ্য ছড়ানোর আহ্বান টেকনাফে

১৭

১২৩ বছরের আব্বাস প্রামাণিক: ইতিহাসের বহু বাঁকের জীবন্ত সাক্ষী

১৮

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি জানাল বিসিবি

১৯

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

২০