আবু নাঈম রিপন,নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী “বেকারী শিল্পের সঠিক মান, নিরাপদ খাদ্য ও আধুনিক উৎপাদন রীতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ও সাবেক অতিরিক্ত সচিব ড. শাহনেওয়াজ দিলরুবা সভাপতিত্বে,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন এবং এসএমই ফাউন্ডেশন কর্মকর্তা ও ব্যবস্থাপক প্রকৌশলী সানজিদা সুলতানা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন খান আসাদ।
৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিটি ২৯ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (শিবপুর বানিয়াদি রোড় “মেজর টাওয়ার) এর ৫এম তলায়-এ এই প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন এসএমই ফাউন্ডেশন। নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে বেকারির মালিকগণ প্ৰশিক্ষন কর্মশালায়
অংশগ্রহণ করেছেন।
No tags found for this post.
মন্তব্য করুন