গৌরাঙ্গ বিশ্বাস- বিশেষ প্রতিনিধি
২ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

 

আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকাল ১১টায় বাংলদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তন হলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১২টি উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

সুনামগঞ্জ জেলা পূজা উদযান পরিষদের সভাপতি এ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মণি কাঞ্চন দাসের সঞ্চালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্যে রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী।

 

এছাড়াও বক্তব্যে রাখেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য যোগেশ্বর দাস,সুখেন্দু সেন হারু,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কলি তালুকদার আরতি,সদস্য সচিব বাবু বিমল বণিক,জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী প্রমুখ।

 

নেতৃবৃন্দরা বলেন,সুনামগঞ্জ জেলা হচ্ছে সম্প্রীতির একটি জেলা। তারা বলেন,প্রতিটি পূজামন্ডপ হবে এমন একটি স্থান, যেখানে সকল মায়েরা তাদের ছেলেমেয়েদের নিয়ে নিশ্চিন্তে আসতে পারেন,সেইজন্য প্রতিটি পূজামন্ডপে স্বেচ্ছাসেবীরা কাজ করবেন এবং প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানো হবে এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ স্থাপন করা হবে।

 

আগামী ১৬ই অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে পূজার কার্যক্রম শেষ হবে। চলতি বছর জেলার ১২টি উপজেলায় ৪৪৪টি পূজামন্ডপে দূর্গোপূজা অনুষ্ঠিত হবে। তবে পৌরানিক মতে এবার মা দূর্গা গোটে(ঘোড়ায়) চড়ে ধরাদামে আসবেন এবং তিনি নৌকায় চড়ে কৈলাশে তার মায়ের গৃহে ফিরে যাবেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

১

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

২

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

৩

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

৪

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

৫

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

৬

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

৭

গানে মুগ্ধতা ছড়িয়ে জাতীয় স্বীকৃতি, ‘অগ্নিকণ্ঠ-২০২৬’তে সেরা ১০-এ রিপন

৮

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

৯

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

১০

মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

১১

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

হোয়াইক্যংয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

১৩

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

১৪

টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

১৫

টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

১৬

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

১৭

দিনাজপুরে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৮

খুলনা ফুলতলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা।

১৯

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০