কক্সবাজারের টেকনাফে ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০০ ক্যান হান্টার বিয়ার (বিয়ারজাতীয় পানীয়) উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা এসব বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পের ডি-০৮ ব্লকের পশ্চিম পাশে খালের পাড় থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়।
১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে নিয়মিত টহল পরিচালনার সময় আলীখালী এপিবিএন ক্যাম্পের টহল দল ওই এলাকায় একটি পরিত্যক্ত কার্টন দেখতে পায়। সন্দেহ হওয়ায় কার্টনটি তল্লাশি করে ৩৩০ মিলিলিটার ধারণক্ষমতার ১০০ ক্যান হান্টার বিয়ার পাওয়া যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা বিয়ারগুলো জব্দ করা হয়। এসব বিয়ারের আনুমানিক বাজারমূল্য প্রতি ক্যান ৫০০ টাকা হিসাবে মোট ৫০ হাজার টাকা।
এ ঘটনায় উদ্ধার করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
No tags found for this post.
মন্তব্য করুন