বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদের জেরে মামলা: হাজিরা দিতে গিয়ে কারাগারে যুবক

 

 

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদ করার পর দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেছেন তোফায়েল খাঁ (২৮) নামের এক যুবক। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে তিনি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৫ সালের ৬ অক্টোবর বিকেলে অষ্টগ্রাম উপজেলার খান ঠাকুর দীঘিরপাড় এলাকায় ইমন মিয়া (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সে সময় সন্দেহজনক ঘোরাফেরা করার সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করলেও অন্য দুজন পালিয়ে যান। পরবর্তীতে উত্তেজিত জনতা তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমনকে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পর মো. ওয়াসিম মিয়া বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, জমিজমা ও বসতবাড়িসংক্রান্ত বিরোধের জেরে আসামিরা তাঁর পথরোধ করেন এবং তাঁর ব্যবহৃত অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​মামলায় তোফায়েল খাঁ ছাড়াও জামান মিয়া (২৫) ও মুসা মিয়া (২৮)—এর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮—১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে তোফায়েলের স্বজন ও এলাকাবাসীর দাবি, মামলার এই বিবরণ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। মাদকবিরোধী প্রতিবাদে অংশ নেওয়ার কারণেই ওয়াসিম মিয়া প্রতিশোধমূলকভাবে তাঁদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা করেছেন। তাঁদের প্রশ্ন, এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করা যদি আইনি হয়রানির কারণ হয়, তবে সাধারণ মানুষ মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নিতে উৎসাহ হারাবে। তাঁরা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, তোফায়েলের ন্যায়বিচার এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “মামলাটি আমি অষ্টগ্রাম থানায় যোগদানের আগেই আদালতে দায়ের করা হয়েছিল। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কোনো মাদক কারবারি যদি প্রতিবাদী যুবকদের হয়রানি করে থাকে, তাহলে বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।” মাদকবিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

​স্থানীয়দের প্রত্যাশা, মাদক কারবারের অভিযোগ, জনতার প্রতিরোধ এবং পরবর্তী মামলার প্রকৃত প্রেক্ষাপট নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করে প্রকৃত সত্য সামনে আনা হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।

 

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ

১

কালিয়াকৈরে স্বস্তি ফিরছে,২০ কারখানা বন্ধ, ছাত্রলীগের ২০ জনের জামিন নামঞ্জুর

২

অষ্টগ্রামে মাদকবিরোধী প্রতিবাদের জেরে মামলা: হাজিরা দিতে গিয়ে কারাগারে যুবক

৩

গোপালগঞ্জে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন, পাঁচ থানায় গ্রেপ্তার: ডিআইজি

৪

বগুড়ার বিভিন্ন এলাকায় মঙ্গলবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

৫

৬

খুলনায় ডিবির বিশেষ অভিযান: ৫৫ বাড়িতে তল্লাশি, ইয়াবাসহ গ্রেফতার ৪

৭

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানে মানববন্ধন, সড়ক অবরোধ, 

৮

হাবিপ্রবিতে প্যানজিনোম প্রযুক্তিতে জলবায়ু-সহনশীল বাকহুইটের উন্নত জাত উদ্ভাবন নিয়ে আন্তর্জাতিক সেমিনার

৯

হাবিপ্রবির উদ্যোগে বিনামূল্যে পশু চিকিৎসাসেবা পেলেন প্রান্তিক কৃষকরা

১০

বাংলাদেশ আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট আইপিসি রাজধানীর (ঢাকা দঃ)সুএাপুর থানার,শাখা সভাপতি নির্বাচিত

১১

পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

১৩

শ্রীমঙ্গলে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা

১৪

উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ

১৫

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০০ ক্যান বিয়ার উদ্ধার

১৬

সখীপুরে চার সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে মির্জাপুর চত্বরে মানববন্ধন ও সমাবেশ

১৭

নাশকতার অর্থায়নে নেপথ্যের নেটওয়ার্ক: অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত জরুরি

১৮

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান কোটি টাকার ভারতীয় মোবাইল ও পাথরভর্তি ট্রাকসহ আটক ১

১৯

সীমান্তে মাদক পাচারের অপচেষ্টা ব্যর্থ, বিরলে ৯৫ হাজার টাকার ট্যাবলেট উদ্ধার বিজিবির

২০