বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
২ অক্টোবর ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

 

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাক কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার ২ ই অক্টোবর সকাল ১১ টার দিকে মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইমামনগর গ্ৰামে এক ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে ইমামনগর গ্ৰামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফের লোকজনের মধ্যে এ নিয়ে কিছু দিন যাবত বিরোধ চলে আসছিল। এ বিরোধ মিমাংসায় শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম সহ গ্ৰামের গন্যমান্য ব্যক্তিরা সালিশের আয়োজন করেন। সালিশ শুরু হওয়ার আগেই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইমামনগর গ্ৰামের সামনে মাঠে হঠাৎ দু’পক্ষের লোকজন দা , বল্লম, ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আজমিরীগঞ্জ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে নিয়ে যান ।

বৈরাটি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দু’পক্ষের বিরোধ মিমাংসার জন্যই তিনি গ্ৰামে গিয়েছিলেন। কিন্তু উপস্থিত সালিশান গনের সামনেই দু’পক্ষ কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে মাঠে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।‌ পরে গ্ৰামবাসীর চেষ্টায় সংঘর্ষ থামানো হয় । অষ্টগ্ৰাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

 

বার্তা প্রেরক: বিজয় কর রতন,মিঠামইন , কিশোরগঞ্জ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

১

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

২

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

৩

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

৪

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

৫

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

৬

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

৭

গানে মুগ্ধতা ছড়িয়ে জাতীয় স্বীকৃতি, ‘অগ্নিকণ্ঠ-২০২৬’তে সেরা ১০-এ রিপন

৮

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

৯

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

১০

মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

১১

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

হোয়াইক্যংয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

১৩

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

১৪

টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

১৫

টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

১৬

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

১৭

দিনাজপুরে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৮

খুলনা ফুলতলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা।

১৯

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০