ওমর ফারুক খান, বগুড়া প্রতিনিধি :
২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২ জন

গানে মুগ্ধতা ছড়িয়ে জাতীয় স্বীকৃতি, ‘অগ্নিকণ্ঠ-২০২৬’তে সেরা ১০-এ রিপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত ‘অগ্নিকণ্ঠ-২০২৬’ প্রতিযোগিতায় দেশসেরা ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার কাবিলপুর গ্রামের মোঃ মেহেদী হাসান রিপন। তিনি আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

 

গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অগ্নিকণ্ঠ-২০২৬-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত ১০ জন প্রতিযোগী অংশ নেন।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে মহাপরিচালকের নির্দেশনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সরাসরি অডিশন থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য ১০ জন প্রতিযোগী নির্বাচিত হন। প্রাথমিক অডিশনে ৫৯ জন প্রতিযোগী অংশ নেন।

 

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারী কল্যাণ সমিতির সভাপতি মিসেস নাছিমা আকতার, পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ শহীদ আতাহার হোসেন এবং নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাহিদা আকতার।

 

অনুষ্ঠানের শুরুতে অগ্নিকণ্ঠ-২০২৬ আয়োজনের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে গ্র্যান্ড ফিনালের ১০ প্রতিযোগী গান পরিবেশন করেন। বিচারকের দায়িত্ব পালন করেন ক্লোজআপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী বিউটি ও কণ্ঠশিল্পী নাসির।

 

প্রতিযোগিতায় বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ রবিউল আলামিন প্রথম, সূত্রাপুর ফায়ার স্টেশনের লিডার মোঃ কেফায়েত হোসেন দ্বিতীয় এবং মিডিয়া সেলের ফায়ারফাইটার নিয়াজ মোর্শেদ তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীসহ গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়া সব প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

প্রথম পুরস্কার হিসেবে ৪০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা দেওয়া হয়। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী প্রত্যেকে পান ১০ হাজার টাকা করে।

 

মেহেদী হাসান রিপনের এই সাফল্যে সোনাতলার কাবিলপুর গ্রামে আনন্দের সৃষ্টি হয়েছে। তিনি কাবিলপুর গ্রামের জাকির হোসেন মুন্টুর একমাত্র ছেলে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আলোর প্রদীপ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও তরুণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

 

গ্র্যান্ড ফিনালে শেষে প্রধান অতিথির বক্তব্য এবং নৈশভোজের মধ্য দিয়ে অগ্নিকণ্ঠ-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

১

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

২

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

৩

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

৪

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

৫

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

৬

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

৭

গানে মুগ্ধতা ছড়িয়ে জাতীয় স্বীকৃতি, ‘অগ্নিকণ্ঠ-২০২৬’তে সেরা ১০-এ রিপন

৮

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

৯

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

১০

মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

১১

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

হোয়াইক্যংয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

১৩

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

১৪

টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

১৫

টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

১৬

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

১৭

দিনাজপুরে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৮

খুলনা ফুলতলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা।

১৯

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০