ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
২ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

 

পাওনা টাকা ফেরত না দেওয়া, জমি বিক্রিতে বাধা ও চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. শামছুল আলম মিল্টন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার সাঘাটায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন শামছুল আলম মিল্টন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর সম্বন্ধী মো. শরিফুল আশরাফ চৌধুরী গাইবান্ধার সাঘাটা উপজেলার যাদুরতাইড় এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান, জমিজমা ও অন্যান্য সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন শামছুল আলম মিল্টন।

তাঁর অভিযোগ, ২০২৪ সালে আনিসুর রহমান চৌধুরী একটি পুকুরের প্রায় ৮৪ শতক জমিতে মাটি কাটার কথা বলে বিভিন্ন সময়ে শরিফুল আশরাফ চৌধুরীর কাছ থেকে ১১ লাখ টাকা নেন। পরে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দীর্ঘদিন পর এক লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি টাকা এখনো পাওনা রয়েছে বলে দাবি করেন শামছুল আলম মিল্টন।

তিনি আরও অভিযোগ করেন, শরিফুল আশরাফ চৌধুরীর জমি বিক্রির ক্ষেত্রেও বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। জমি বিক্রি করলে টাকার অংশ দিতে হবে—এমন দাবি করে চাঁদা চাওয়ার অভিযোগও করেন তিনি।

শামছুল আলম মিল্টন বলেন, গত ৩০ সেপ্টেম্বর চৌধুরী গেটের সামনে পাওনা টাকা ও হিসাব-নিকাশের বিষয়ে আনিসুর রহমান চৌধুরীর সঙ্গে তাঁর কথা হয়। একপর্যায়ে কথাকাটাকাটির মধ্যে তিনি আনিসুর রহমানের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন বলে জানান। পরে আনিসুর রহমান তাঁকে ও আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে দাবি করেন তিনি।

তাঁর দাবি, মামলার এজাহারে ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে, তা সত্য নয়। এ ছাড়া গত ১ অক্টোবর ‘দৈনিক ইত্তেফাক অনলাইন’-এ প্রকাশিত ‘প্রাণনাশের হুমকি ও অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই’ সংক্রান্ত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে শামছুল আলম মিল্টন ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান। একই সঙ্গে পাওনা টাকা ও জমি-সংক্রান্ত বিরোধ আইনানুগভাবে নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

১

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

২

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

৩

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

৪

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

৫

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

৬

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

৭

গানে মুগ্ধতা ছড়িয়ে জাতীয় স্বীকৃতি, ‘অগ্নিকণ্ঠ-২০২৬’তে সেরা ১০-এ রিপন

৮

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

৯

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

১০

মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

১১

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

হোয়াইক্যংয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

১৩

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

১৪

টেকনাফে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

১৫

টেকনাফ শাহপরীর নাফ নদীতে ৩০ হাজার ইয়াবা জব্দ, পালিয়ে গেল পাচারকারীরা

১৬

নরসিংদীর শিবপুরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

১৭

দিনাজপুরে তিন চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৮

খুলনা ফুলতলায় ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান, লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা।

১৯

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০