সাদ্দাম হোসেন সাজ্জাদ:
৩ অক্টোবর ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 

কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, দুটি সিএনজি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামু থানাধীন ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলী ও মৃত গুলবাহার দম্পতির সন্তান।

এরপর একই দিন দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পৃথক অভিযান চালায় এসআরবি-১৫-এর আরেকটি আভিযানিক দল। এ সময় ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ির মো. শফি আলম ও আরেফা বেগম দম্পতির সন্তান।

এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য পাচার ও অপরাধ দমনে এসআরবি-১৫-এর অভিযান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর

১

গাজীপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ইমন হোসেন গ্রেপ্তার

২

সুন্দরগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

৩

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৪

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল গবাদিপশু

৫

ফুলবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৬

কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

৭

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

৮

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

৯

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

১০

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

১১

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

১২

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

১৩

গানে মুগ্ধতা ছড়িয়ে জাতীয় স্বীকৃতি, ‘অগ্নিকণ্ঠ-২০২৬’তে সেরা ১০-এ রিপন

১৪

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

১৫

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

১৬

মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

১৭

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

হোয়াইক্যংয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

১৯

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

২০