মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
৩ অক্টোবর ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল গবাদিপশু

 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামের আদর্শ কলেজপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে খোকন নামে এক রিকশাচালকের বসতঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা গবাদি পশু পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ডে মারা যাওয়া গরুর মধ্যে একটি ছিল গর্ভবতী। এছাড়া একটি বকনা বাছুর ও দুটি ভেড়াও আগুনে পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের সময় পাশের একটি ঝুপড়ি ঘরে খোকনের প্রতিবন্ধী মা অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, নগদ অর্থ সহযোগিতা করেন এবং তাদের পাশে সর্বাত্মক ভাবে থাকার আশ্বাস দেন।

চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, সংসদ সদস্য (এমপি) মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা যথাসাধ্য ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা করার ব্যবস্থা করব।”

এ সময় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফিজারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অগ্নিকাণ্ডে রিকশাচালক খোকনের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর

১

গাজীপুর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ইমন হোসেন গ্রেপ্তার

২

সুন্দরগঞ্জে মাদকবিরোধী প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

৩

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৪

ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল গবাদিপশু

৫

ফুলবাড়ীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৬

কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

৭

সাঘাটায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ

৮

আসন্ন শারদীয় দূর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনৃুষ্ঠিত

৯

জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু

১০

তেঁতুলিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

১১

কিশোরগঞ্জে সালিশ শুরুর আগেই দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০

১২

ধুনটে উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিলের মাধ্যমে আজাদ শিল্পীগোষ্ঠীর পথচলা শুরু

১৩

গানে মুগ্ধতা ছড়িয়ে জাতীয় স্বীকৃতি, ‘অগ্নিকণ্ঠ-২০২৬’তে সেরা ১০-এ রিপন

১৪

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে ১৪ যুবকের কারাদন্ড

১৫

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে মোবাইল সিম বিক্রির চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

১৬

মাইক্রোবাস থেকে ৩,৫০০ ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক

১৭

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

হোয়াইক্যংয়ে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার

১৯

স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম-বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না

২০