মোঃ আশরাফুল ইসলাম
৫ অক্টোবর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক এমপি

 

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর তীরে পৌর পার্ক নির্মাণ কাজের স্মৃতিফলক উদ্বোধন করেছেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। এর মধ্য দিয়ে ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণের পথে এগিয়ে গেল পৌর শহরে একটি আধুনিক পার্ক নির্মাণের উদ্যোগ।

 

রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী শাখা যমুনা নদীর ব্রিজের পশ্চিম পাশে জেলা পরিষদ ডাকবাংলোর সংলগ্ন নির্ধারিত স্থানে স্মৃতিফলকটি উদ্বোধন করা হয়।

 

স্থানীয়রা জানান, ফুলবাড়ী পৌর শহরে দীর্ঘদিন ধরেই একটি পার্কের প্রয়োজন ছিল। স্বাধীনতার পর থেকে এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের উদ্যোগে পার্ক নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছেন সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে ইতিবাচক ও প্রশংসনীয় হিসেবে দেখছেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন।

 

এ ছাড়া সংসদ সদস্যের নির্বাচনী সমন্বয়ক মো. সাহাজুল ইসলাম, সমন্বয়ক আলাউদ্দিন মাস্টার, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

স্মৃতিফলক উদ্বোধনের পাশাপাশি নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করা হয়। পরে সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক শিবনগর ইউনিয়নে অসহায় রিকশাচালক খোকনের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন এবং তার খোঁজখবর নেন।

দিনের শেষ পর্যায়ে উপজেলা হলরুমে বিভিন্ন সংগঠনের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদার ওপর গুরুত্বারোপ

১

পঞ্চগড়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

২

 ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৩

‘বাল্যবিবাহ নয়, গড়তে হবে নিরাপদ ভবিষ্যৎ’—হ্নীলায় যুবদের আয়োজন

৪

মানুষের স্বভাব পরিবর্তন অসম্ভব নয়

৫

সুন্দরগঞ্জে ২ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, অভিযোগকারীকে হুমকি

৬

কুতুবদিয়া সমুদ্র এলাকায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

৭

সাড়ে তিন কিলোমিটারের বিস্ময় – চন্দ্রায় ওয়ালটন

৮

ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক এমপি

৯

বিজিবি-এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

১০

ক্যাম্প-২৭ থেকে অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার, পালাল ডাকাত দল

১১

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম

১২

নজরদারি নেই, রামপালে ৩ দিনেই এলপি গ্যাসের দাম বাড়ল ৪০০ টাকা

১৩

‎বরগুনায় নারীকে চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ,

১৪

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ও আহত ৫

১৫

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

১৬

কালিহাতীতে এসএসএসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

১৭

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

১৮

‎মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, প্রকৃতি বাঁচাতে জেলেদের ঘরে ফেরার পালা

১৯

বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর

২০