বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
৭ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ অরুণ দাসের লাশ ৩ দিন পর উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস ( ২২) নামে এক জেলের মরদেহ ৩ দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৭ ই অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই- সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুর হাটির কানু দাসের পুত্র। ঠাকুর হাটি গ্ৰামের সৌরভ দাস জানান, সোমবার দুপুরে সিলুন্দিয়া গ্ৰামের পূর্ব দিকে ধনু নদীতে একটি ছোট নৌকায় বসে মাছ ধরছিলেন দুই ভাই অরুণ দাস ও বড় ভাই সাগর দাস। এসময় কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নদী পথে সুনামগঞ্জের উদ্দেশ্য যাওয়া একটি বাল্কহেড তাদের মাছ ধরার নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দাস নদীতে পড়ে নিখোঁজ হন । পরে স্থানীয়রা বিভিন্ন ভাবে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি । ৩ দিন পর আজ বুধবার সকালে বাকসাই- সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।‌ তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‌তিনি আরো জানান, দূর্ঘটনা জড়িত বাল্কহেডটি প্রথম দিনেই জব্দ করা হয়েছে এবং এতে থাকা ৫ জনকে আটক করা হয়েছে । এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযান, ৯০ হাজার ইয়াবা উদ্ধার

১

কক্সবাজারে যৌথ অভিযানে বায়েজিদ থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২

ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ অরুণ দাসের লাশ ৩ দিন পর উদ্ধার

৩

কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

৪

সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

৫

ফুলবাড়ীতে থানা পুলিশের অভিযানে গত এক মাসে ২৭ জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

৬

নরসিংদীর পুটিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

৭

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

৮

টেকনাফে যুব নেতৃত্বে সাংস্কৃতিক বিনিময়, সম্প্রীতি ও শান্তির বার্তা

৯

উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

১০

ফুলবাড়ী সীমান্ত দিয়ে দুইজন পুশইন । বিএসএফের পুশইন ঠেকাতে ব্যর্থ ২৯ বিজিবি

১১

সোনাতলায় সংবাদপত্র পাঠক ফোরামের কমিটি গঠন,  হিরু সভাপতি নয়নতারা সা. সম্পদক

১২

টেকনাফে অপহৃত ৪ যুবক উদ্ধার, সন্দেহভাজন অপহরণকারী আটক

১৩

চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড গুলিসহ আটক ৩

১৪

মিঠামইনে অগ্নিকাণ্ড: বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই

১৫

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

১৬

টেকনাফে ‘কানকাটা ইসমাইল’সহ ৩ জন গ্রেপ্তার

১৭

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের মর্যাদার ওপর গুরুত্বারোপ

১৮

পঞ্চগড়ে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময়

১৯

 ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০